News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিঙিরবিল ইংলিশ মিডিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরম নৈরাজ্যকর পরিস্থিতি ও দুর্নীতি কায়েমের অভিযোগ
Image

সিঙিরবিল ইংলিশ মিডিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরম নৈরাজ্যকর পরিস্থিতি ও দুর্নীতি কায়েমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ মে: স্কুলের ছাত্র-ছাত্রীদের বালাহার নিয়ে চলেছে মারাত্মক দুর্নীতি। এমনই অভিযোগ উঠেছে। ঘটনা সিংগির বিল এডিসি ভিলেজে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, চন্ডিপুর ব্লকের সিঙিরবিল এডিসি ভিলেজের সিঙিরবিল ইংলিশ মিডিয়াম হাইস্কুলে চরম নৈরাজ্যকর পরিস্থিতি ও দুর্নীতি কায়েম হয়েছে। বিশেষ করে স্কুলের সকাল ও দুপুর শাখায় মিড ডে মিলের বালাহার নিয়ে চলছে দুর্নীতি। স্কুলের প্রধান শিক্ষক সূয্যমনি সিনহার কথা অনুযায়ী স্কুলের দুই শাখায় ছাএ সংখ্যা সকালে ১১৪ জন ও দুপুরে ১৫০ জন। কিন্তু স্কুলের জনৈক অভিবাভকের অভিযোগ কোনদিনও সব ছাএছাত্রী স্কুলে উপস্থিত হয়না।অথচ পুরো সংখ্যা উপস্থিত থাকে দেখিয়ে সব মিড ডে মিল সামগ্রী তোলা হয়। অথচ উপস্থিত থাকে প্রতি দিন  অর্ধেকের কম।

এছাড়া যে ঘরটি মিডডে মিল খাবার জন্য তৈরি করা হয়েছে সেই ঘরের বারান্দায় বসে ছাএদের খাবার খাওয়ানো হচ্ছে। মিড ডে মিল রুমে প্রধান শিক্ষক চাইছে ক্লাস রুম করতে। এই উদ্যোগ চলছে। এদিকে প্রতি মাসে ২৬৪জন ছাত্র-ছাত্রীর মিড ডে মিল সামগ্রী তুলে ১০০জনকে মিড ডে মিল খায়ানো হয়। বাদ বাকি সামগ্রী বাজারে বিক্রি করে দেওয়া হয় প্রতি মাসে। এই অভিযোগ করেন এলাকার অভিভাবকরা।

এছাড়া স্কুলের খেলার মাঠের মাঝ বরাবর ইট বসিয়ে মাঠটিকে ছাএদের খেলার অনুপযোগী করে রাস্তা তৈরি করা হয়েছে। এখন ছাএদের খেলাধুলা করতে অসুবিধা হচ্ছে। যদি  প্রধান শিক্ষক অনুমতি না দিতেন তবে মাঠে ইট বিছানো হত না। স্কুলে ২৬০জনের মত ছাএছাত্রী রয়েছে। শিক্ষক আছেন দশ জন। গত মার্চ মাসে সকাল শাখার মিড ডে মিলের ইনচার্জ বদলি হয়ে চলে যান। তার পরিবর্তে আজও কাউকে সকালের ইনচার্জ পদে দায়িত্ব বসানো হয়নি। সরকার রাজ্যের প্রতিটি ব্লকে একজন করে বিদ্যালয় পরিদর্শক বসিয়েছেন। কিন্তু চন্ডিপুর ব্লকে যিনি আছেন তিনি  নামকাওয়াস্তে আছেন বলে অভিযোগ অভিভাবক মহলের। তিনি নাকি কোন দায়িত্ব পালন করেন না। ইনচার্জ তথা প্রধান শিক্ষক দীর্ঘ দিন যাবত বদলিহীন ভাবে কর্মরত থাকার ফলে চরম নৈরাজ্যকর অবস্থা ও দুর্নীতি জাঁকিয়ে বসেছে।জানা যায় আইএস সব কিছু জেনেও নিরব দর্শক। স্কুলের এস .এম.সি.কমিটির মেয়াদহীন। মেয়াদহীন কমিটি এখনও  স্কুলের দেখভাল করে  বলে বিস্তর অভিযোগ রয়েছে। যার ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠন লাঠে উঠেছে। একদিকে সরকার যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, সেখানে এই ধরনের একাংশ কর্মীদের বদান্যতায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তলানিতে গিয়ে ঠেকছে।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top