News Flash

  • Home
  • Uncategorized
  • সুকল ছাত্রীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার
Image

সুকল ছাত্রীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার

muder photoনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ মে৷৷ এক সুকল ছাত্রীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার গিরে মঙ্গলবার হদ্রাই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ মৃতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে৷ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করলেও খুনের ঘটনাটিকে দ্বন্ধে পড়েছে পুলিশ৷
জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন দার্জিলিং টিলার বাসিন্দা রজনী মোহন জমাতিয়ার সুকল পড়ুয়া নাবালিকা কন্যা সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিল৷ বহু খুজাখুজির পর তাঁকে পাওয়া না গেলেও কোন এক অজ্ঞাত কারণে পুলিশে নিখোঁজ ডায়েরি করেননি ঐ ছাত্রীরা পরিবারের সদস্যরা৷ আজ দুপুর ১টা নাগাদ খামার বাড়ির দার্জিলিংটিলার হদ্রাই এলাকায় স্থানীয় জনগণ একটি বিবস্ত্র মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহের চারিদিকে কর্ডন করে রাখে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় আশপাশের উৎসাহী লোকজন ঘটনস্থলে এসে জড়ো হতে শুরু করেন৷ ততক্ষনে পুলিশের ডগ স্কোয়ার্ডও ঘটনাস্থলে এসে পৌছায়৷ এদিকে, খোয়াই জেলা এসপি জয়ন্ত চক্রবর্তী, এসডিপিও লাকি চৌহান, এসডিএম বিম্বিসার ভট্টাচার্য এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে পৌছান৷
পুলিশ জানিয়েছে, প্রথমে ঐ মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি৷ পরে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে মৃতার পরিবারের সদস্যরা ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন৷ এরপরই পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷
এদিকে, মৃতার বাবা-মা জানান তাদের মেয়ে নবম শ্রেণীতে পাঠরত ছিল৷ তাদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে৷ শুধু তাই নয়, পূর্ব পরিকল্পনামাফিক এই ঘটনা সংগঠিত হয়েছে বলে তাদের অনুমান৷ পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ণ পাওয়া গেছে৷ এই ঘটনায় থানায় একটি ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে৷ সুকল পড়ুয়া ছাত্রীর খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top