News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর ডিগ্রি আসলই, ফের জানাল দিল্লি বিশ্ববিদ্যালয়
Image

মোদীর ডিগ্রি আসলই, ফের জানাল দিল্লি বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি ভুয়ো নয়, ফের জানিয়ে দিল দিল্লি বিশ্ববিদ্যালয়| ডিগ্রি বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, ৱুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রীর ডিগ্রি আসলই| এদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তরুণ দাস জানালেন, মোদীর ডিগ্রি মোটেই ভুয়ো নয়| ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ থেকে স্নাতক স্তরেরে পরীক্ষায় পাশ করেন মোদী| ১৯৭৯ সালে তাঁকে ডিগ্রি প্রদান করা হয়| ৱুধবারই আম আদমি পার্টির একটি প্রতিনিধি দল সকাল সকাল হাজি হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে| সেই সময়ে কর্তৃপক্ষের তরফে জানা হয়, উপাচার‌্য যোগেশ ত্যাগী কাজে ব্যস্ত আছেন| আগামী ৱুধবারের আগে দেখা করতে পারবেন না| তখনই আপের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, এভাবে শিক্ষাগত যোগ্যতার প্রশ্নটা বারবার কেন এড়িয়ে যাচ্ছেন মোদী? সেই প্রশ্নের উত্তরেই দীর্ঘদিনের মৌনতা ভেঙে ডিগ্রির সত্যতা সম্পর্কে মুখ খুললো দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে বেশ কিছু দিন ধরে সরব অরবিন্দ কেজরিওয়াল-সহ আপ নেতৃত্ব| প্রধানমন্ত্রীর এমএ ও বিএ ডিগ্রি নিয়ে তথ্য কমিশনে যান কেজরিওয়াল| বহু চাপানউতোরের পরে এমএ ডিগ্রি প্রকাশ করে গুজরাত বিশ্ববিদ্যালয়| কিন্তু তাতে থামেননি আপ সুপ্রিমো| তিনি দাবি করেন, মোদী আদৌ বিএ পাশই করেননি| গত সোমবার মোদীর বিএ ও এমএ ডিগ্রি নিয়ে সাংবাদিক বৈঠক করেন অরুণ জেটলি ও অমিত শাহ| কেজরিওয়াল দাবি করেন, সেই ডিগ্রিও নাকি জাল| এরপরই ডিগ্রি বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয় দিল্লি বিশ্ববিদ্যালয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top