News Flash

  • Home
  • Uncategorized
  • গোপন অভিযান চালিয়ে বিস্তর চাল ও গম উদ্ধার
Image

গোপন অভিযান চালিয়ে বিস্তর চাল ও গম উদ্ধার

SDM MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০  মে৷৷ রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে ৯৮ বস্তা চাল এবং ৭ বস্তা গম উদ্ধার হয়েছে৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা এই চাল ও গম উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ মঙ্গলবার সদর মহকুমা শাসক মানিক লাল দাসের নেতৃত্বে খাদ্য দপ্তরের আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারে হানা দেন৷ একটি দোকানের বারান্দা থেকে ৯৮ বস্তা চাল এবং ৭ বস্তা গম উদ্ধার করেন৷ সাথে বস্তা সেলাই করার একটি মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে৷ সদর মহকুমা শাসক জানিয়েছেন, খুব সম্ভবত চালগুলি পাচার করার উদ্দেশ্যেই এখানে মজুত করা হয়েছিল৷ এফসিআইয়ের সিল যুক্ত বস্তা থেকে খুলে অন্য বস্তাতে ঢুকিয়ে এই চাল ও গম পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে মহকুমা শাসক অনুমান করে জানিয়েছেন৷ [vsw id=”vh7vOwExAtM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]তিনি বলেন, আজ একটি খবর আসে মহারাজগঞ্জ বাজারে রেশনের চাল পাচার করা হবে৷ সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি মহারাজগঞ্জ বাজারে হানা দেয়৷ কিন্তু কাউকেই এদিন আটক করা সম্ভব হয়নি৷ অনুমান করা হচ্ছে, এই অভিযানের খবর আগেই পাচারকারীরা পেয়েছিলেন৷ যার কারণে মহকুমা শাসকের নেতৃত্বে অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাচারকারীরা  সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ কোন রেশনসপ থেকে এই চাল ও গম পাচারের উদ্দেশ্যে মহারাজগঞ্জ বাজারে এসেছে তা তদন্ত করে  দেখা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন৷ এদিন এই অভিযানে মহকুমাশাসকের সাথে ছিলেন খাদ্য দপ্তরের সহকারী অধিকর্তা মানিক সাহা এবং খাদ্য ইন্সপেক্টর সুব্রত সাহা ও বসাক ভট্টাচার্য৷ মহকুমা শাসক জানিয়েছেন, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top