News Flash

  • Home
  • Uncategorized
  • সীমানা বিরোধ, এক ব্যক্তিকে কুপিয়ে খুন
Image

সীমানা বিরোধ, এক ব্যক্তিকে কুপিয়ে খুন

muder photoবিশেষ প্রতিনিধি, সোনামুড়া, ৯ মে৷৷ সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন কালীকৃষ্ণপুরে সংঘবদ্ধ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন৷ নিহতের নাম পরীক্ষিত চন্দ্র দাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ ঘটনার বিবরণে জানা যায়, পরীক্ষিত চন্দ্র দাস সোমবার সকালে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন৷ তখনই তার ওপর কালীকৃষ্ণনগরে সংঘবদ্ধ হামলা চালানো হয়৷ তাকে প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতরভাবে জখম করা হয়৷ লাঠি পেটায় মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার জন্য দুষৃকতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করেছিল হামলকারীরা৷ অবশ্য খবর পেয়ে পরীক্ষিত চন্দ্র দাসের পরিবারের লোকজনরা এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ মৃত্যুর কোলে ঢলেপড়েন পরীক্ষিত চন্দ্র দাস৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রাপুর থানাধীন কালীকৃষ্ণনগরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ এব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ কানু নাথ, বিশু নাথ ও লোকনাথ নাথ নামে তিন ভাই মিলে এই হত্যাকান্ড সংগঠিত করেছে বলে অভিযোগ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ঘটনার পরপরই তারা পালিয়ে গেছে বলে জানা গেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top