News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরাও সাক্ষী রইল, দেখা গেল বুধের সরণ
Image

ত্রিপুরাও সাক্ষী রইল, দেখা গেল বুধের সরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ বুধের সরণ মহাজাগতিক এই মুহূর্তের সাক্ষী রইল ত্রিপুরাও৷ আগরতলায় সুকান্ত

সোমবার আগরতলায় সুকান্ত একাডেমির ছাদ থেকে সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা বুধের সরণ দেখছে৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলায় সুকান্ত একাডেমির ছাদ থেকে সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা বুধের সরণ দেখছে৷ নিজস্ব ছবি৷

একাডেমির ছাদ থেকে রাজ্যবাসী এই দৃশ্য দেখেন৷ ভারতীয় সময় বিকেল আনুমানিক ৪ টা ৪০ মিনিট থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যায়৷ যতক্ষণ আকাশে সূর্য ছিল ততক্ষণ এই দৃশ্য দেখা গেছে৷ সুকলপড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু মানুষ এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করেন৷ এদিন বিকেলে বুধের সরণ দেখার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক কৌতূহলী মানুষকে৷ আদতে কি এই বুধের সরণ, চাক্ষুষ অভিজ্ঞতা নিতেই মানুষ এদিন সুকান্ত একাডেমিতে ভিড় জমান৷ গতকাল থেকেই এই দৃশ্য দেখার আয়োজন শুরু করা হয়৷ মূলত, বুধের সরণ এই ঘটনাকে জৌতির্বিজ্ঞানের ভাষায় বুধের অতিক্রমণ বলা হয়৷
খালি চোখে এই দৃৃশ্য দেখা নিরাপদ নয় তার জন্য সুকান্ত একাডেমিতে বড় টেলিস্কোপে বুধের সরণ দেখার ব্যবস্থা করা হয়৷ ছিলেন এই ঘটনার বর্ণনার জন্য বিশেষজ্ঞরাও৷ কি এই বুধের সরণ সূর্যের লাল চাক্ষীর ভিতরে টিপের আকারে কালো বিন্দু ঢুকে যায়৷ এই বিন্দুটি হল বুধ গ্রহ৷ এক শতাব্দীতে গড়ে তের বার বুধের অতিক্রমণ হয়৷ কিন্তু সবসময় সূর্যের উপর বুধের অতিক্রমণ দেখা যায়না৷ এদিন, সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিট পর্যন্ত এই দৃশ্য দেখা গেছে৷ বুধের এই অন্তরীক্ষ পর্যবেক্ষণ চলবে ১১ মে পর্যন্ত৷

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top