News Flash

  • Home
  • Uncategorized
  • গুদামে আগুন অল্পেতে রক্ষা পেল শান্তিপাড়া
Image

গুদামে আগুন অল্পেতে রক্ষা পেল শান্তিপাড়া

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ চৈত্রের দাবদাহে অল্পেতে বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে রাজধানীর শান্তিপাড়া পুকুরপার এলাকা৷ বেলা আড়াইটা নাগাদ হঠাৎ একটি গুদাম ঘরে অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷
রাজধানী আগরতলা শহরের ঘিঞ্জি এলাকা শান্তিপাড়া পুকুরপারে একটি গুদাম ঘরে শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ আগুন লাগে৷ গুদাম ঘরটি বন্ধ ছিল৷ গুদামে বৈদ্যুতিক সামগ্রী মজুত ছিল৷ শ্রমিকরা গুদাম থেকে মালপত্র নিতে আসলে লক্ষ্য করে ভিতর থেকে ধোয়া বের হচ্ছে৷ তখনই মহারাজগঞ্জ বাজারস্থিত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, দমকল বাহিনী ছুটে আসার আগেই স্থানীয় জনগণ জল দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন৷ এর ফলে আগুনের বিস্তৃতি ঘটতে পারেনি৷ এলাকাটি বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে৷ দমকল বাহিনীর কর্মীদের মতে বিড়ি সিগারেটের আগুন থেকে গুদামে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলে দমকল বাহিনীর স্পষ্ট বক্তব্য৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top