News Flash

  • Home
  • Uncategorized
  • শহরে ঢুকতে চেয়ে সদর উত্তরের অটো চালকদের স্মারকপত্র
Image

শহরে ঢুকতে চেয়ে সদর উত্তরের অটো চালকদের স্মারকপত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ শালবাগান, গান্ধীগ্রাম ও নরসিংগড় রুটের অটোরিক্সাগুলোর রুট পারমিট দূর্গাগাড়ি

বৃহস্পতিবার আগরতলায় জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন অটো শ্রমিকরা৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার আগরতলায় জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন অটো শ্রমিকরা৷ নিজস্ব ছবি৷

বিওসি পর্যন্ত বর্দ্ধিত করার দাবীতে আজ ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷
উল্লেখ্য, শালবাগান, গান্ধীগ্রাম ও নরসিংগড় রুটে চলাচলকারী অটোরিক্সাগুলোকে আগরতলা শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এই রুটগুলিতে ৮০০ এর বেশি অটো চলাচল করছে৷ ফলে সমস্যা দেখা দিচ্ছে৷ ঋণ নিয়ে অটো ক্রয় করে ব্যাঙ্কের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না৷ ওইসব রুটের অটোগুলিকে অন্তত দূর্গাবাড়ি বিওসি পর্যন্ত আসার পারমিট বর্দ্ধিত করার দাবি জানিয়েছেন অটো শ্রমিকরা৷ এই দাবীকে সামনে রেখে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার অসীম সাহার কাছে আজ ডেপুটেশন দেওয়া হয়৷ এদিকে, অটো রিক্সাগুলোর পারমিট বর্দ্ধিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, শালবাগান, গান্ধীগ্রাম ও নরসিংগড় যাতায়াতকারী অটো রিক্সাগুলিকে শহরে ঢুকতে না দেওয়ায় যাত্রী সাধারনেরও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top