News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে
Image

পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে

death electric shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়চেন দুই যুবক৷ বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গেছে, বিদ্যুৎ নিগমের কর্মীদের খামখেয়ালিপনার কারণেই ধলাই জেলার গঙ্গারাম পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক ব্যাক্তি৷ ঘটনার পর বিদ্যুৎ নিগমের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ পানীয় জল আনতে গিয়ে সাপ্লাইয়ের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের ছেঁড়া তার লেগে গুরুতর জখম হয় বিনয় দেববর্মা নামে পেশায় কৃষক এক যুবক৷ ঘটনা ধলাই জেলার গঙ্গারাম পাড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে বিনয় বাড়ির পাশে থাকা সাপ্লাই থেকে জল আনতে গিয়েই এই দুূর্ঘটনা ঘটে৷ বিদ্যুৎ পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে সেখাানেই পড়েছিল বিনয়৷ স্থানীয় মানুষের নজরে এলে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবিতে চিকিৎসাধীন বিনয়৷ আগুনে তার একটি হাত পুরোটাই নষ্ট হয়ে যায়৷ অন্য হাতটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বুকের বেশ খানিকটা জায়গাও আগুনে ঝলসে যায়৷ পরিবারের লোকের কাছে খবর নিয়ে জানা যায়৷ বিদ্যুৎ নিগমের কর্মীদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে৷
এদিকে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত অবস্থায় জিবিতে ভর্তি হলেন বেসরকারি কর্মী খোকন রুদ্রপাল৷ বর্তমানে তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর৷
আমবাসা পাওয়ার হাউসে ঠিকাদারের অধীনে কাজ করতেন স্থানীয় বাসিন্দা খোকন রুদ্রপাল৷ এর মধ্যেই বুধবার সন্ধ্যায় সরকারি ও অন্যান্য বেসরকারি কর্মীদের নিয়ে রাস্তার পাশে খঁুটিতে কাজ করতে যান এই কর্মী৷ তখনই ঘটে বিপত্তি৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খঁুটিতে ছিটকে পড়ে ঐ কর্মী৷ তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top