News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে পূর্ব আড়ালিয়ায় অবরোধ, প্রতিশ্রুতিতে প্রত্যাহার
Image

জলের দাবীতে পূর্ব আড়ালিয়ায় অবরোধ, প্রতিশ্রুতিতে প্রত্যাহার

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ শুখা মরশুমের শুরুতেই রাজ্যের বিভিন্ন স্থানে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ বিশেষ করে বৈশাখের মাঝামাঝি সময়ে গোটা রাজ্যেই তীব্র জল সংকট দেখা দিয়েছে৷ বৃষ্টি ভাল পরিমাণে না হওয়ায় শুকিয়ে গেছে জলের উৎসগুলি৷ এই মুহূর্তে বলতে গেলে গোটা রাজ্যেই পানীয় জলের হাহাকার চলছে৷ বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন পূর্ব আড়ালিয়া এলাকার জনগণ৷ খবর পেয়ে এলাকার পুর পারিষদ সুশান্ত দাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
আগরতলা পুর পারিষদের অন্তর্ভুক্ত থাকাকালীন সময়েই পূর্ব আড়ালিয়ায় তীব্র জল সংকট দেখা দিয়েছে৷ এর জন্য বহুবার দাবি জানানো হলেও কোন ইতিবাচক কাজ হয়নি৷ এলাকার তৎকালীন পারিষদ, ব্লক, পুর অফিস সব জায়গায় গেলেও শুধুমাত্র আশ্বাস ছাড়া কিছুই মিলেনি৷ সম্প্রতি পুর নিগমের নির্বাচনেও এ দাবি জোরালোভাবে তোলেন এলাকাবাসী৷ বর্তমান পারিষদ ঐ সময়ের বাম প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পরই এলাকায় জলের সমস্যা সমাধান করা হবে৷ কিন্তু নির্বাচন গেলেও জলের সমস্যা সমাধান তো দূরের কথা এলাকায় দেখা মিলেনি পারিষদকে৷ বৃহস্পতিবার বাধ্য হয়ে এলাকাবাসী পূর্ব আড়ালিয়ায় পথ অবরোধে বসেন৷
এদিন কলসি নিয়ে পথে বসে পড়েন৷ বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে যান এলাকার পারিষদ সুশান্ত দাস৷ তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তবে এলাকাবাসী জানায় শীঘ্রই জলের সমস্যা সমাধান না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে৷ এদিন পারিষদ সুশান্ত দাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও যে কোন সময় ফের আন্দোলন মুখী হতে পারে এলাকাবাসী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top