News Flash

  • Home
  • Uncategorized
  • শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল কানহাইয়ার, জানাল এইমস
Image

শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল কানহাইয়ার, জানাল এইমস

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল| বৃহস্পতিবার, অনশনের অষ্টম দিনে অসুস্থ হয়ে পড়ে সে| বমি ও রক্তচাপ নেমে যাওয়ায় কানহাইয়াকে ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়| পরে এইমসের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় কানহাইয়াকে| শুক্রবার এইমসের তরফে জানানো হয়েছে, কানহাইয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল| তবে, শুধু কানহাইয়া নয়, অনশনরত অন্য পড়ুয়াদের অনেকেরই স্বাস্থ্যের অবনতি হয়েছে| ফেসবুকে পোস্টে এমনটাই জানিয়েছেন উমর খালিদ|
গত ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠে কানহাইয়া-দের বিরুদ্ধে| এর তিনদিন পর ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতারর করে দিল্লি পুলিশ| এরপর বিশ্ববিদ্যালয়ের তরফে উচ্চপর্যায়ের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়| ওই কমিটির রিপোর্ট অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয় কানহাইয়া সহ অন্য কয়েকজন ছাত্রনেতাকে| এরই প্রতিবাদে ২৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন কানহাইয়া কুমার| তাঁর সঙ্গে সামিল হন বিশ্ববিদ্যালয়ের আরও ১৯ জন ছাত্র| কানহাইয়ার পাশাপাশি তাঁদের শারীরিক অবস্থারও অবনতি হতে শুরু করেছে| সেজন্য বৃহস্পতিবারই ৫ জন ছাত্র অনশন তুলে নেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top