News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎ ছোবলে আহত এসপিও কর্মী
Image

বিদ্যুৎ লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎ ছোবলে আহত এসপিও কর্মী

death electric shockবিশেষ প্রতিনিধি, আমবাসা, ৪ মে৷৷ বিদ্যুতের লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হলেন বীরেন্দ্র রিয়াং নামে এসপিও ক্যাম্পের এক কর্মী৷ আহত এসপিও কর্মী বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷
গত রবিবারের কালবৈশাখী ঝড়ে আমবাসা এসপিও ক্যাম্পের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে৷ ফলে বিদ্যুতহীন হয়ে পড়ে আমবাসা এসপিও ক্যাম্প৷ বিদ্যুৎ দপ্তরের আমবাসা সার্কেলে এই খবরটি জানানো হয়৷ বিদ্যুৎ দপ্তরে জানানো সত্বেও গত ৪৮ ঘন্টায় আমবাসা এসপিও ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়নি৷ গত ৭২ ঘন্টা অন্ধকারেই রাত কাটাল আমবাসা এসপিও ক্যাম্পের নিরাপত্তা কর্মীরা৷ বুধবার ক্যাম্পের এক নিরাপত্তা কর্মী ধীরেন্দ্র রিয়াং কর্তব্যরত অবস্থাতেই ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হচ্ছে না কেন তা দেখতে বিদ্যুতের সুইচ বোর্ডটি নাড়াচাড়া করছিলেন৷ এমন সময় তড়িতাহত হন ধীরেন্দ্র রিয়াং৷ বিদ্যুতের ছোবলে দেহের বিভিন্ন স্থান ঝলসে যায় ধীরন্দ্রেবাবুর৷ গুরুতর আহত অবস্থায় ধীরেন্দ্র রিয়াংকে আমবাসা এসপিও ক্যাম্পের অন্যান্য কর্মীরা কুলাই হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় কুলাই থেকে জিবিতে স্থানান্তর করা হয় তাকে৷ এদিন জিবি হাসপাতালে গুরুতর আহত এসপিও জওয়ান ধীরেন্দ্র রিয়াং এই কথা জানান৷ জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে বিদ্যুতের ছোবলে ধীরেন্দ্র রিয়াং এর বিভিন্ন অংশ ঝলসে গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top