পুণে, ২ মে (হি.স.) : চোটের আঘাতে এখন মিনি হাসপাতাল পুণে সুপারজায়েন্টস দল| আইপিএল ছেড়ে বাড়ি ফেরার পথে এবার স্টিভেন স্মিথ| কেভিন পিটারসেন, ফ্যাফ ডুপ্লেসি ও মিচেল মার্শের পর স্মিথ আইপিএল নাইনের খেলা মাঝপথে ছেড়েই বাড়ি ফিরতে হচ্ছে বলে জানা গিয়েছে|
টানা ম্যাচ হারের ধাক্কা সামলে ওঠার আগেই চোটের ধাক্কায় কাৱু পুণে শিবির| রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর ধোনিদের জন্য দুঃসংবাদটা আসে ফর্মে থাকা স্মিথ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন| টুর্নামেন্টে পুণের হয়ে একমাত্র সেঞ্চুরিকারী স্মিথ কবজির চোটে দেশে ফিরছেন|
ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল অফিসার অ্যালেক্স কান্টোরিস জানান, গত সপ্তাহ থেকেই কবজির ব্যাথায় ভুগছেন স্মিথ| আইপিএল ফ্র্যাঞ্চাইজি পুণের সঙ্গে যোগাযোগে জানা গিয়েছে দুর্ভাগ্যবশত কোনও উন্নতি হয়নি তার| ফলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি|
চোটের কারণে আইপিএল ছেড়ে বাড়ি ফেরার পথে এবার স্টিভেন স্মিথ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















