News Flash

  • Home
  • Uncategorized
  • চোটের কারণে আইপিএল ছেড়ে বাড়ি ফেরার পথে এবার স্টিভেন স্মিথ
Image

চোটের কারণে আইপিএল ছেড়ে বাড়ি ফেরার পথে এবার স্টিভেন স্মিথ

smith stevenপুণে, ২ মে (হি.স.) : চোটের আঘাতে এখন মিনি হাসপাতাল পুণে সুপারজায়েন্টস দল| আইপিএল ছেড়ে বাড়ি ফেরার পথে এবার স্টিভেন স্মিথ| কেভিন পিটারসেন, ফ্যাফ ডুপ্লেসি ও মিচেল মার্শের পর স্মিথ আইপিএল নাইনের খেলা মাঝপথে ছেড়েই বাড়ি ফিরতে হচ্ছে বলে জানা গিয়েছে|
টানা ম্যাচ হারের ধাক্কা সামলে ওঠার আগেই চোটের ধাক্কায় কাৱু পুণে শিবির| রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর ধোনিদের জন্য দুঃসংবাদটা আসে ফর্মে থাকা স্মিথ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন| টুর্নামেন্টে পুণের হয়ে একমাত্র সেঞ্চুরিকারী স্মিথ কবজির চোটে দেশে ফিরছেন|
ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল অফিসার অ্যালেক্স কান্টোরিস জানান, গত সপ্তাহ থেকেই কবজির ব্যাথায় ভুগছেন স্মিথ| আইপিএল ফ্র‌্যাঞ্চাইজি পুণের সঙ্গে যোগাযোগে জানা গিয়েছে দুর্ভাগ্যবশত কোনও উন্নতি হয়নি তার| ফলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top