News Flash

  • Home
  • Uncategorized
  • পরিমল হত্যা ঃ ১২ জনেরই যাবজ্জীবন
Image

পরিমল হত্যা ঃ ১২ জনেরই যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ পরিমল সাহা হত্যা মামলায় দোষী সাব্যস্ত ১২ জনের শাস্তি ঘোষণা করা হয়েছে

শনিবার পরিমল সাহা হত্যা মামলায় সাজা ঘোষণার পর সাংবাদিক কাছে বক্তব্য রাখছেন সরকার পক্ষের আইনজীবী৷ নিজস্ব ছবি৷
শনিবার পরিমল সাহা হত্যা মামলায় সাজা ঘোষণার পর সাংবাদিক কাছে বক্তব্য রাখছেন সরকার পক্ষের আইনজীবী৷ নিজস্ব ছবি৷

আজ৷  পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতে আজ দোষীদের সাজা ঘোষণা করা হয়৷ দোষী সাব্যস্ত ১২ জনকেই যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷  ভারতীয় দন্ড বিধির ৩০২/১২০ (বি) ধারায় তাদেরকে সাজা দেওয়া হয়েছে৷ যে ১২ জনকে দোষী  সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে তারা হল ষষ্ঠি চক্রবর্তী, উত্তম সাহা,  মৃণাল সেনগুপ্ত, বিজয়কুমার দাস, কাজল রায়, অভয়কান্তি ভূষণ, চিন্ময় ঘোষ,  হিরন্ময় ঘোষ, সুখেন্দু বিকাশ  দাস, বাবুল দাস, সজলকুমার সরকার এবং প্রদুল সেনগুপ্ত৷ তাদের মধ্যে চিন্ময় ঘোষকে ৩২৬ ধারায় আরো ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকার আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে৷ অনাদায়ে আরো তিনমাস সাজাভোগ করতে হবে৷ এছাড়া বিজয় দাস ৩০৭ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা আর্থিক জরিমানা নির্দেশ [vsw id=”Usj5E0isQaM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]দেওয়া হয়েছে৷ অনাদায়ে তাকেও আরো ছয় মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মামলায় পাঁচজনকে বেকসুর খালাস করা হয়েছে৷ তারা হল অরুণ কুমার সাহা,  তপন কুমার দাস, সত্যরঞ্জন দাস, চাঁন্দ মিয়া এবং উত্তম কুমার সাহা৷ মোট ২৪ জনকে অভিযুক্ত করে সিআইডি এই মামলার তদন্ত শুরু করেছিল৷ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল৷ বিভিন্ন কারণে মামলাটি বিলম্বিত হয়৷ মামলা চলাকালীন পাঁচজনের মৃত্যু হয়েছে৷ উল্লেখ্য, ১৯৮৩ সালের ৭ এপ্রিল বিশালগড়ের অফিসটিলায় বিধায়ক পরিমল সাহা নৃশংসভাবে খুন হয়েছিলেন৷ একই সাথে জিতেন সাহাও নিহত হয়েছিলেন৷ এই মামলাটির রায় হয়েছে দীর্ঘ ৩৩ বছর পর৷ প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুসারে প্রতিটি রাজ্যেই বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে এই মামলার দ্রুত রায় সম্ভব হয়েছে৷ এদিকে, পরিমল সাহা হত্যা মামলায় দোষী সাব্যস্তদের সাজা শোনার জন্য শনিবার জেলা ও দায়রা জজ আদালতে অসংখ্য মানুষের ভিড় পরিলক্ষিত হয়৷ বিকেল তিনটে নাগাদ মাননীয় বিচারক এই চাঞ্চল্যকর বহু প্রতীক্ষিত মামলার দোষীসাব্যস্ত ১২ জনের শাস্তি ঘোষণা করেন৷ এই মামলার অভিযুক্তদের শাস্তি ঘোষণার পর পরই বিভিন্ন মহলে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top