News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে রক্তাক্ত করল বিএসএফ
Image

সোনামুড়ায় পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে রক্তাক্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সোনামুড়ার দূর্গাপুর সীমান্ত গ্রামে বৃহস্পতিবার সকালে পাচারকারী সন্দেহে স্থানীয় এক নিরীহ যুবককে পিটিয়ে গুরুতরভাবে জখমকরেছে বিএসএফের জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায়তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ আহত যুবকের নাম রফিক মিয়া৷ স্থানীয় লোকজনরা তাকে প্রথমে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ সংবাদ সূত্রে জানা যায়,

রফিক মিয়া
রফিক মিয়া

কতিপয় পাচারকারী বৃহস্পতিবারসকালে সোনামুড়ার দুর্গাপুর এলাকার সীমান্ত দিয়ে  বিভিন্ন সামগ্রী পাচার করার চেষ্টা করে৷ তখনই বিএসএফের জওয়ানরা তাকে ধাওয়া করে৷ বিএসএফের ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়৷ ঐ সময় গ্রামেরই রফিক মিয়া গরুর জন্য ঘাস কাটছিল৷ বিএসএফের তোপের মুখে পড়ে ঐ নিরীহ যুবক৷ তাকে পাচারকারী সন্দেহে বেদম প্রহার করে বিএসএফের জওয়ানরা৷ সে নিজেকে পাচারকারী নয় বলে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ বিএসএফের প্রহারে স্থানীয় নিরীহ যুবক জখম হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে৷ এব্যাপারে আহত যুবকের পরিবারের তরফে বিএসএফের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য, সোনামুড়ার বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি৷ এই উন্মুক্ত সীমান্তের সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা অহঃরহ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করতে না পেরে নিরীহ মানুষের ওপর বিএসএফ আক্রমণ সানাচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top