News Flash

  • Home
  • Uncategorized
  • টেকিলা-স্কেচ র পর এবার হেরিটেজ স্পিরিটের মর‌্যাদা পেতে চলেছে গোয়ার ফেনি
Image

টেকিলা-স্কেচ র পর এবার হেরিটেজ স্পিরিটের মর‌্যাদা পেতে চলেছে গোয়ার ফেনি

পানাজি, ২৯ এপ্রিল (হি.স.) : পানীয় বিলাসীদের কাছে সুখবর| টেকিলা ও স্কেচ র পথ ধরে এবার হেরিটেজ স্পিরিটের মর‌্যাদা পেতে চলেছে গোয়ার ফেনি| এর ফলে গোয়ার ফেনি পান করতে আর গোয়া যেতে হবে না| দেশবিদেশের নানা শহরের পানশালাতেই মিলবে ফেনি| দেশি মদের তকমার জন্য এতদিন গোয়া এবং কেন্দ্র শাসিত অঞ্চল দমনের বাইরে ফেনি বিক্রি নিষিদ্ধ ছিল| গোয়ার পাঁচ দশকের পুরনো সেই আবগারি আইন এবার বদলানোর প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার|
সরকারি প্রস্তাবটিতে বলা হয়েছে, কাজু এবং নারকেল থেকে তৈরি ফেনিকে হেরিটেজ পানীয়র তকমা দেওয়া হোক| যেমন টেকিলা এবং স্কচকে দেওয়া হয়েছে| এক সময় এই পানীয়গুলোকেও দেশি বলে গণ্য করা হত| গোয়ায় তৈরি এই পানীয় হেরিটেজ হলে অন্য রাজ্য এবং বিদেশে রপ্তানি করা যাবে| জুলাইতে গোয়া বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে| রাজ্যের আবগারি কমিশনার মেনিনো ডিসুজার আশা, তখনই এই প্রস্তাব পাস করানো যাবে|
গোয়া প্রশাসন জানিয়েছে, ১৯৬৪-র গোয়া এক্সাইজ ডিউটি আইন সংশোধন করে ফেনিকে হেরিটেজ স্পিরিট বলে ঘোষণা করবে তারা, যাতে তাকে তুলে আনা যায় টাকিলা আর স্কচের সারিতে| দিনকয়েক আগে গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকর স্বয়ং করেছেন এই ঘোষণা| সাধারণ দেশি মদের তালিকায় ফেনিকে ফেলে রেখে দেশেবিদেশে তার উজ্জ্বল ভবিষ্যত্ নষ্ট করা হচ্ছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন| দেশি মদের তকমা থাকায় দামনের বাইরে অন্য কোথাও ফেনি বিক্রি হয় না|
একবার সে হেরিটেজ তালিকায় উঠে এলে গোটা দেশে তার চাহিদা কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা| ফেনিকে দেশি মদের তালিকা থেকে বার করে আনার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা| ইতিমধ্যেই ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি বা জিওগ্রাফিকাল ইন্ডিকেশন রেকগনিশনও পেয়েছে সে| জুলাইয়ে বিধানসভার বাদল অধিবেশন শুরু হলে এ সংক্রান্ত বিল আনা হবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top