News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড় বৃষ্টির তান্ডবে তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাট, গাছ ভেঙ্গে সমস্যা
Image

ঝড় বৃষ্টির তান্ডবে তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাট, গাছ ভেঙ্গে সমস্যা

phalin cycloneনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ এপ্রিল৷৷ গতকাল রাত ১১টা নাগাদ এক ফসলা বৃষ্টি ও তুফানের ফলে তেলিয়ামুড়া মহকুমাজুড়ে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট৷  সারা রাতই বিভিন্ন এলাকা থেকে অন্ধকারে নিমজ্জিত বিভিন্ন জায়গায় গাছপালা সহ বিদ্যুতের  খঁুটি   ও বিদ্যুৎ পরিবাহিতার ছিন্ন হয়ে পড়ে থাকে রাস্তার উপর৷ সারা রাত ব্যাপী বিভিন্ন রাস্তায় গাছপালা সহ বিদ্যুৎ পরিবাহী তার পড়ে থাকলেও দেখা মেলেনি কোন সংশ্লিষ্ট দপ্তরের কর্মী কিংবা আধিকারিকদের৷ একই রাতে বড় ধরনের দুর্ঘটনা থেকে  রক্ষা পেল নেতাজীনগর এলাকার এক পরিবার৷ জানা যায় শিক্ষক প্রবীর রায় তার ১ বৎসরের কন্যা ও স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন৷  হঠাৎ ঝড় বৃষ্টির শব্দ পেলে জেগে উঠেন৷ ইতিমধ্যেই ঘরের পাশের বিশালাকার এক পুরাতন আমগাছ ভাঙ্গার শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন৷ রাস্তায় থাকা বিদ্যুতের খঁুটি ও বিদ্যুৎ পরিবাহী তারের জন্য গাছটি ঐ ঘরে না পড়ে বিদ্যুতের সবগুলি তার ছিঁড়ে রাস্তার উপর  পড়ে৷ আরো জানা যায়, বিগত  কয়েক বছর যাবতই ঐ গাছ বিপদ সঙ্কুল অবস্থায় ছিল৷ বারবার বলেও গাছটিকে কাটানো যায়নি৷ রাস্তা বন্ধ হওয়ার পর  গাছটি পড়ে৷ গাছের মালিক প্রবাল দেবনাথ বার বার বিদ্যুত দপ্তরে টেলিফোনে যোগাযোগ করতে চাইলে  দপ্তরে ফোন তোলার মত কেউ ছিল না৷  সিনিয়র ম্যানেজার দেবাশিষ  বাবুর ব্যক্তিগত মোবাইলে কল করে ব্যাপারটি জানালেও তিনি রাতের বেলায় কর্মী স্বল্পতার কারণ দেখিয়ে দেন৷  পরের দিন সকাল ১১টা নাগাদ দপ্তরের কর্মীরা এসে গাছটিকে সরালে যাতায়াত ব্যবস্থা ভাল হয়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top