News Flash

  • Home
  • Uncategorized
  • জামিন পেল নিহত শান্তা সাহার পুত্রদ্বয়
Image

জামিন পেল নিহত শান্তা সাহার পুত্রদ্বয়

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ চাঞ্চল্যকর শান্তা সাহা হত্যা মামলায় অভিযুক্ত শান্তা সাহার পুত্র দীপজয় সাহা ও বিতানজয় সাহাকে আদালত জামিন মঞ্জুর করেছে৷ জেলা ও দায়রা জজ আদালত বৃহস্পতিবার তাদের জামিন  মঞ্জুর করেছে৷ উল্লেখ্য, জিবির শ্যামলী বাজার এলাকায় নিজ কোয়ার্টারেই দিনদুপুরে নৃশংসভাবে খুন হয়েছিলেন শান্তা সাহা৷ এই হত্যা মামলার তদন্ত প্রথমে পুলিশ গ্রহণ করলেও শেষ পর্যন্ত তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছিল৷ তদন্তের কাজ এখনো গুটিয়ে আনতে পারেনি সিআইডি৷ সিআইডি তদন্তে দুর্বলতার কারণেই নিহত শান্তা সাহার দুই পুত্র দীপজয় সাহা ও বিতানজয় সাহা জামিনে মুক্তি পেয়েছে৷ এই হত্যাকান্ডের সঙ্গে তারা দুজনই জড়িত রয়েছে বলে জোরালো অভিযোগ রয়েছে৷ তা সত্ত্বেও জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা মুক্তি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top