News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ
Image

গুজরাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ

আমদাবাদ, ২৯ এপ্রিল (হি.স.) : উচ্চবর্ণের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করল গুজরাত সরটার| শুক্রবার এই সংরক্ষণের কথা ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল সরকার| আজ বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে এক বৈঠকে এই সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়| মুখ্যমন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি বিজয় রূপানী ও মন্ত্রী নীতীন পটেল এই ঘোষণা করেন| রূপানী জানান, ১ মে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করবে| যাদের বছরে ৬ লক্ষ টাকা পর‌্যন্ত পারিবারিক আয়, তাঁরাই এই সংরক্ষণের আওতায় থাকবেন|
তবে হার্দিক পটেলের নেতৃত্বাধীন পতিদার আনামত আন্দোলন সমিতি এই ঘোষণায় আদৌ সন্তুষ্ট নয়| তাদের দাবি, সরকার পটেলদের বিভ্রান্ত করার জন্য এই ললিপপ দিতে চাইছে| হার্দিকের দলের মুখপত্র ব্রিজেশ পটেল বলেছেন, হরিয়ানায় যেভাবে জাঠদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেভাবেই পটেলদের ওবিসি কোটায় জায়গা দেওয়া অথবা পৃথক সংক্ষণের ব্যবস্থা করাই তাঁদের আসল দাবি| কিন্তু সরকার সেই দাবি মানেনি| তাঁরা মূল দাবি থেকে সরে আসছেন না| এই ঘোষণার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু হবে| বিজেপি এই রাজনীতির ফল ভুগবে|
যদিও পটেলদের অন্য একটি সংগঠন সর্দার পটেল গ্রুপ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে| মুখপত্র পুরভীন পটেল বলেছেন, তাঁরা ওবিসি কোটায় সংরক্ষণের বদলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গোষ্ঠীর সংরক্ষণ চাইছিলেন| তাই সরকারের এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন|
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ, ৫০ শতাংশের বেশি সংরক্ষণ চালু করা যাবে না| কিন্তু আজকের এই ঘোষণার ফলে গুজরাতে সংরক্ষণের পরিমাণ ৫০ শতাংশের বেশি হয়ে যাচ্ছে| ফলে সমস্যায় পড়তে পারে সরকার| রূপানী অবশ্য বলছেন, তাঁরা আইনি লড়াইয়ের জন্য তৈরি|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top