News Flash

  • Home
  • Uncategorized
  • কোলগেট কেলেঙ্কারিতে নবীন জিন্দাল ও রাওয়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ
Image

কোলগেট কেলেঙ্কারিতে নবীন জিন্দাল ও রাওয়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

court hammerনয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : চপার কেলেঙ্কারির মধ্যেই কোলগেট কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিপাকে কংগ্রেস | দলের প্রাক্তন সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দাল ও প্রাক্তন উপ কয়লামন্ত্রী দসারি নারায়ণ রাওয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত| এছাড়াও চার্জ তৈরি হবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া ও প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্ত সহ ১২জনের বিরুদ্ধে|
জিন্দাল সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঝাড়খণ্ডের অমরকোন্ডা মুর্গাদঙ্গল কয়লা খনি বরাদ্দর সময় নিয়ম ভেঙে সুযোগ সুবিধে আদায় করেছেন তাঁরা| অভিযোগ ওঠে, জিন্দাল গোষ্ঠীর দুটি সংস্থা জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড ও গগন স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেডকে ওই খনি পাইয়ে দেওযার জন্য আইন ভাঙা হয়| আদালতে সিবিআই জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠনের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top