News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক ডেপুটি পুলিশ সুপারকে অটো চালকদের ডেপুটেশান
Image

ট্রাফিক ডেপুটি পুলিশ সুপারকে অটো চালকদের ডেপুটেশান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ শালবাগান নরসিংগড় ও গান্ধীগ্রাম রোডের অটো রিক্সাগুলিকে জ্যাকশন গেইট পর্যন্ত চলাচল করার অনুমতি দেওয়ার জন্য দাবি জানিয়েছে অটো চালকরা৷ ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ এই দাবিতে বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের ডিএসপি বনুজ বিপ্লব দাসের কাছে ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করেছে৷ অটো শ্রমিকরা বলেছেন, শালবাগান নরসিংগড় ও গান্ধীগ্রাম রোডের অটো রিক্সাগুলো যাত্রী নিয়ে শহরে ঢুকলে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করে চলেছে ট্রাফিক পুলিশ৷ তারা যাত্রী ওঠানামা করতে পারছে না৷ তাদের জন্য কোন স্ট্যান্ড নেই৷ ফলে, অটো চালকরা বিপাকে পড়েছেন৷ স্ট্যান্ড না থাকার কারণে ঐ সব রোডের অটো চালকরা কামান চৌমুহনী আইল্যান্ডে অটো ঘুরিয়ে পুনরায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন৷ এক্ষেত্রে খড়গহস্ত হয়ে ওঠেছে ট্রাফিক পুলিশ৷ এই সব রোডের অটো দেখলেই আটক করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে৷
তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অটো চালকরা৷ বুধবার অফিস টাইমেও ঐ রোডের এক অটো চালককে আটক করে জরিমানা আদায় করার চেষ্টা করে ট্রাফিক পুলিশ৷ এনিয়ে বাকবিতন্ডা শুরু হয়৷ এমনতি শেষ পর্যন্ত ঐ অটো চালককে পুলিশের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ৷ এধরনের ঘটনায় ক্ষুব্ধ অটো চালকরা৷ তারা অটোর স্ট্যান্ড সাপেক্ষে জ্যাকশন গেইট পর্যন্ত অটো চলাচলের অনুমতি দেওয়ার জন্য দাবি জানান৷ ট্রাফিক পুলিশের ডিএসপি বনুজ বিপ্লব দাস অবশ্য এধরনের অনুমতি দিতে অস্বীকার করেছেন৷ কারণ হিসেবে বলেছেন, এসব অটোর ইন্সুরেন্স জ্যাকশন গেইট পর্যন্ত কবার করবেনা৷
সে কারণেই দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাগ্রস্তরা ইন্সুরেন্সের লাভালাভ থেকে বঞ্চিত হবেন৷ সে কারণেই আইনগত ভাবে ঐসব অটোকে জ্যাকশন গেইট পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বনুজ বিপ্লব৷ শুধু তাই নয় রোড পারমিটের বিষয়টি পরিবহন দপ্তরের বিষয় বলে কেটে পড়ার কৌশলও নেন ডেপুটি ট্রাফিক পুলিশ সুপার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top