News Flash

  • Home
  • Uncategorized
  • হোম-ডেলিভারির মাধ্যমে মাদকের ব্যবসা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী
Image

হোম-ডেলিভারির মাধ্যমে মাদকের ব্যবসা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

চেন্নাই, ২৭ এপ্রিল (হি.স.) : হোম-ডেলিভারির মাধ্যমে মাদকের ব্যবসা করার অভিযোগে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করল পুলিশ| রোহন নায়ার নামে ৩৬ বছর বয়সী চেন্নাইয়ের ওই ব্যক্তিকে ৱুধবার গ্রেফতার করেছে পুলিশ| তার ফ্ল্যাট থেকে কুরিয়ার সংক্রান্ত নথিপত্র এবং এল এস ডি জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে|
পুলিসের ঝামেলা এড়াতে নামী কুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পৌঁছে দেওয়া হচ্ছিল নেশাগ্রস্তদের হাতে| অভিনব পদ্ধতিতে এই ব্যবসা চলছিল চেন্নাইতে| তবে সবচেয়ে অবাক করে দেওয়ার মতো তথ্য, এই ব্যবসার চাঁই কোনও দাগী অপরাধী নয়| এর নেপথ্যে চেন্নাইয়ের একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী| চেন্নাই পুলিশ জানিয়েছে মাসে ৫০,০০০ টাকা বেতন পেলেও নিজের আয় নিয়ে সন্তুষ্ট ছিল না এই তথ্যপ্রযুক্তি কর্মী| অতিরিক্ত রোজগারের জন্যই মাদক ব্যবসায় নেমেছিল রোহন|
ভুয়ো পরিচয় দিয়ে সে কুরিয়ারের মাধ্যমে মাদক পৌঁছে দিত ক্রেতাদের কাছে| এল এস ডি ছাড়াও কোকেনও সরবরাহ করত সে| ডাকবিভাগের এক কর্মীর কাছ থেকে কিছু ডাকটিকিট জোগার করেছিল সে| কুরিয়ার ছাড়াও সেই ডাকটিকিটের মাধ্যমে কলেজপড়ুয়াদের কাছে মাদক সরবরাহ করত রোহন| ব্লটিং পেপারে আঠা লাগিয়ে তার ওপরে মাদক সেঁটে দিত সে| ফলে কুরিয়ারকর্মীরাও কখনও ৱুঝতে পারেননি যে, তাঁদের মাধ্যমে মাদক পাচার চলছে|
কিছুদিন আগে মাদক রাখার অভিযোগে রাহুল সুব্রহ্মনিয়ম নামে এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ| তাকে জেরা করেই রোহনের খোঁজ পাওয়া যায়| ক্রেতা সেজে রোহনের সঙ্গে যোগাযোগ করলে ফাঁদে পা দেয় সে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top