News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারের ডিজেল কলসি-বালতি ভরে নিয়ে গেল জনতা
Image

দূর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারের ডিজেল কলসি-বালতি ভরে নিয়ে গেল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ কৈলাসহরের ভগবান নগরে গুয়াহাটি থেকে কৈলাসহর- গামী একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়৷ দূর্ঘটনাগ্রস্থ ট্যাঙ্কারের ডিজেল বালতি, কলসী ইত্যাদি ভর্তি করে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজনরা৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ গুয়াহাটি থেকে কৈলাসহর আসার পথে কৈলাসহর-ধর্মনগর সড়কের পাশে ভগবাননগরে একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ ফলে ট্যাঙ্কারের তেল পড়তে শুরু করে৷ স্থানীয় লোকজনরা বালতি, কলসী ইত্যাদি ভর্ত্তি করে ডিজেল নিয়ে গেছে বাড়ি ঘরে৷ ঘটনাস্থলে পুলিশ এলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ ট্যাঙ্কারের চালক অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালানোর ফলেই দূর্ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করা হয়েছে৷ চালক পলাতক৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top