News Flash

  • Home
  • Uncategorized
  • আইআইটি গুলিতে সংস্কৃত পড়াতে হবে ঃ স্মৃতি ইরানি
Image

আইআইটি গুলিতে সংস্কৃত পড়াতে হবে ঃ স্মৃতি ইরানি

smriti iraniনয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বা আইআইটি গুলিতে এবার থেকে সংস্কৃত পড়াতে হবে| লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি| এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি প্যানেলের সুপারিশে| প্রাক্তন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী একটি রিপোর্টে উল্লেখ করেন, আইআইটি-তে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিজ্ঞানের যে নিদর্শন মেলে তা যদি পড়ানো হয়, তা আইআইটি আরও সমৃদ্ধ হবে| রিপোর্টের ভিত্তিতে স্মৃতি ইরানি বলেছেন, ‘আইআইটি গুলিকে অনুরোধ করা হয়েছে তারা যেন ক্লাসে সংস্কৃত পড়ান| বিশেষ করে সেই সব অংশ, যেখানে বিজ্ঞান সম্পর্কিত বিষয়বস্তু রয়েছে|’
যদিও এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে কাজিয়া| দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেছেন, ‘প্রত্যেকের বোঝা উচিত, সংস্কৃত বিশ্বের একমাত্র ভাষা যা সিঔঔ, জাভা, এসওএল, পাইথন, জাভাস্ক্রিপ্ট-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে| ভারতে যে সমস্ত কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেস তাদের ভারত বিদ্বেষী ঘোষণা করা উচিত| আইআইটিয়ান্সরা একবার সংস্কৃত শিখে নিলেই হল|’

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top