নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বা আইআইটি গুলিতে এবার থেকে সংস্কৃত পড়াতে হবে| লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি| এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি প্যানেলের সুপারিশে| প্রাক্তন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী একটি রিপোর্টে উল্লেখ করেন, আইআইটি-তে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিজ্ঞানের যে নিদর্শন মেলে তা যদি পড়ানো হয়, তা আইআইটি আরও সমৃদ্ধ হবে| রিপোর্টের ভিত্তিতে স্মৃতি ইরানি বলেছেন, ‘আইআইটি গুলিকে অনুরোধ করা হয়েছে তারা যেন ক্লাসে সংস্কৃত পড়ান| বিশেষ করে সেই সব অংশ, যেখানে বিজ্ঞান সম্পর্কিত বিষয়বস্তু রয়েছে|’
যদিও এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে কাজিয়া| দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেছেন, ‘প্রত্যেকের বোঝা উচিত, সংস্কৃত বিশ্বের একমাত্র ভাষা যা সিঔঔ, জাভা, এসওএল, পাইথন, জাভাস্ক্রিপ্ট-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে| ভারতে যে সমস্ত কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেস তাদের ভারত বিদ্বেষী ঘোষণা করা উচিত| আইআইটিয়ান্সরা একবার সংস্কৃত শিখে নিলেই হল|’
আইআইটি গুলিতে সংস্কৃত পড়াতে হবে ঃ স্মৃতি ইরানি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















