News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ মানুষ, ৪,৯০৫ হেক্টর কৃষিজমি, নদীগর্ভে বিলীন কুড়িটি পরিবারের বাড়ি
Image

অসমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ মানুষ, ৪,৯০৫ হেক্টর কৃষিজমি, নদীগর্ভে বিলীন কুড়িটি পরিবারের বাড়ি

assam mapগুয়াহাটি, ২৬ এপ্রিল, (হি.স.) : অসমে চলমান প্রবল বন্যায় ইতিমধ্যে ছয়টি জেলার প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন| তাছাড়া জলস্ফীতির দরুন নদী-ভাঙনের কবলে পড়ে ধুবড়ি জেলায় ব্রহ্মপুত্রের ৱুকে বিলীন হয়ে গেছে কুড়িটি পরিবারের বাড়িঘর ও তিরিশের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান| এ-মুহূর্তে বন্যা কবলিত জেলাগুলির মধ্যে রয়েছে যোরহাট, শিবসাগর, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও এবং কাছাড়| অসম রাজ্য দুর‌্যোগ ব্যবস্থাপনা অধিকরণের এক সূত্র এই তথ্য জানিয়ে বলেছেন, বন্যা কবলিত ছয়টি জেলার এক লক্ষ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের মোট ৪,৯০৫ হেক্টর কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে| সূত্রের দাবি, সরকারে পক্ষ থেকে বন্যার্তদের জন্য এখন পর‌্যন্ত ৪০টি ত্রাণ শিবির স্থাপন করেছে| এগুলিতে প্রায় ৭,৫০০জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন|
গত কয়েকদিনের ধারা বর্ষণে রাজ্যে অকাল বন্যায় ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন| বিভিন্ন জেলা বন্যার জলে প্লাবিত হয়েছে| বেশ কয়েকটি নদী-তীরবর্তী বহু বাঁধ ও সেতু ভেঙেছে|
রাজ্যের জলসম্পদমন্ত্রী বসন্ত দাস জানিয়েছেন, গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর‌্যন্ত প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয় ও নাগাল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের জন্য অসমকে বন্যা্র কবলে পড়তে হয়েছে| তিনি জানান, এবারের বৃষ্টিপাত গত বছরগুলির তুলনায় ১২৪ শতাংশ বেশি| তাছাড়া, রঙানদী জলবিদু্য প্রকল্পের জল ছেড়ে দেওয়ায় লখিমপুর জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ওই জেলার বেশ কয়েকটি নদী-বাঁধও ভেঙেছে|
এদিকে, ধুবড়ি জেলার দক্ষিণ শালমারার ফকিরগঞ্জের ডাকুরভিটায় ব্রহ্মপুত্র নদীর পার ভেঙে একদিনে ২০টি পরিবারের বসতবাড়ি এবং ৩০টি দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে| এই ঘটনা ঘটেছে গতকাল দুপুর থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে| এলাকার বাজারে জনৈক সাদেক আলির একটি আদার গুদাম ছিল| ৪০০ বস্তা আদা-সহ গোটা গুদামবাড়িই নদীগর্ভে চলে গেছে| নদীগর্ভে বিলীন বসতবাড়ির মধ্যে ৪০টি পাকা বাড়িও ছিল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top