News Flash

  • Home
  • Uncategorized
  • অবিরাম বৃষ্টিতে পাহাড়ি জেলায় বিধ্বস্ত রেল ও সড়কপথ, ময়দানে গোর্খা রাইফেলস
Image

অবিরাম বৃষ্টিতে পাহাড়ি জেলায় বিধ্বস্ত রেল ও সড়কপথ, ময়দানে গোর্খা রাইফেলস

হাফলং, ২৬ এপ্রিল, (হি.স.) : প্রায় দশদিনের অবিরাম হালকা ও ভারি বৃষ্টির ফলে বিপর‌্যস্ত হয়ে পড়েছে গোটা ডিমা হাসাও জেলার জনজীবন| হাফলং-শিলচর এবং হাফলং-লামডিং সড়কপথের নানা স্থানে ধস পড়া, ভগ্ন সেতু ও বেহাল রাস্তার দরুন যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে| যোগাযোগের একমাত্র মাধ্যম রেল পরিষেবাও পর‌্যাপ্ত নয়| সময় সময় ভূমিস্খলনে ট্রেন বাতিল, পরবর্তীতে ফের তা চলাচল করলেও নতুন ব্রডগেজ এই লাইনে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি| ২০ ও ২৪ তারিখে ডিটেকছড়া এবং সর্বশেষে ২৫ তারিখ রাত প্রায় ১.৫০ মিনিট নাগাদ মাহুর-ফাইডিঙের মধ্যবর্তী রেলট্র‌্যাকে ধস পড়লে রেল চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে|
প্রাকৃতিক এই দুর‌্যোগের সময় অবশ্য রেল প্রশাসন এবং সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে ১০৭ ইনফেনট্রি ব্যাটালিয়ন (টিরিটরিয়াল আর্মি) ১১ গোর্খা রাইফেলস| নিউ হাফলং-ডিটেকছড়া এবং মাহুর-ফাইডিঙের মধ্যবর্তী যে সব জায়গায় ভূমিস্খলন ঘটেছিল, সেইসব ধস সারাইয়ে রেলকর্মীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোর্খা জওয়ানরা| গত রবিবার রাতে ডিটিকছড়া-বান্দরখালের মধ্যবর্তী এলাকায় নয়াদিল্লি-শিলচর ডাউন পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের ইঞ্জিনের চাকা লাইনচু্যত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান গোর্খা রাইফেলসের জওয়ানরা| ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলকর্মীদের সঙ্গে ট্র‌্যাক সারাইয়ে তাঁরাও হাত মেলান| আটকে পড়া যাত্রীদের জল এবং হালকা খাবারও পরিবেশন করেন জওয়ানরা| বর্তমানে ধসপ্রবণ এলাকাগুলিতে শিবির পেতে রয়েছেন গোর্খা রাইফেলসের জওয়ানরা|
এদিকে, হাফলং-শিলচর সড়কপথের বেশ কয়েকটি জায়গায় ধস নামায় আটকে পড়েছেন বহু মানুষ| তাঁদের সহযোগিতার জন্যও এগিয়ে এসেছে গোর্খা রাইফেলস| মিয়াংক্রো এবং হারাঙ্গাজাওয়ে নিজেদের ক্যাম্পে ধসে আটকে পড়া ছয়টি পরিবারকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাইফেলস| সড়কপথে যান চলাচল স্বাভাবিক না-হওয়া পর‌্যন্ত এই ছয়টি পরিবারকে নিজেদের শিবিরেই রাখবেন সেনাকর্তৃপক্ষ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top