News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যালেরিয়া নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
Image

ম্যালেরিয়া নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

Malariaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যের ৩১টি এলাকা ম্যালেরিয়া কবলিত হিসেবে চিহ্ণিত হয়েছে৷ ফলে, প্রতিবছর মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময়ে যেহেতু রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ বেশি থাকে, সেক্ষেত্রে আরো অধিক সজাগ ও সচেতন হওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের সকলের পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যেও আহ্বান রাখেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷ সোমবার আগরতলাতেও পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস৷ এই উপলক্ষ্যেআয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ দিনে দিনে কমছে বলে দাবি করেন৷ তবে, এখনো এই রাজ্য ম্যালেরিয়া কবলিত রাজ্য হিসেবেই চিহ্ণিত৷ এমনকি রাজ্যের ৩১টি এলাকা ম্যালেরিয়া প্রবণ জোন হিসেবে চিহ্ণিত হওয়ায় তিনি আত্মসন্তুষ্টিতে ভোগার কোন কারণ নেই বলে মন্তব্য করেন৷ এদিন তিনি জানান, ২০১৪ সালের তুলনায় ২০১৬ সালে ম্যালেরিয়ায় প্রাণহানির ঘটনা অনেকটাই কমাতে সক্ষম হয়েছে স্বাস্থ্য দপ্তর৷ যেখানে ২০১৪ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৯৬ জন মারা গিয়েছিলেন৷ সে তুলনায় ২০১৬ সালে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোন খবর নেই৷ এদিন তিনি জানান, ২০১৬ সালে এখন পর্যন্ত ১২৭৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত বলে চিহ্ণিত হয়েছেন৷ তিনি আরো জানান, ২০১৫ সালে প্রায় ৩২ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন৷ এদের মধ্যে ২১ জন মারা যান৷ গত দুইবছরের তথ্য তুলে ধরে তিনি বলেন, রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে৷ পাশাপাশি এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও কমছে৷ এদিন তিনি, রাজ্যকে ম্যালেরিয়া মুক্ত করার ডাক দিয়েছেন৷
উল্লেখ্য, সুস্থ থাকতে ম্যালেরিয়া নির্মূল করুন এই আহ্বানকে সামনে রেখে আজ মুক্তধারা অডিটোরিয়ামে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়৷ এই উপলক্ষ্যে রাজ্যভিত্তিক এক আলোচনাচক্র আয়োজিত হয়৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্রের আনুষ্ঠানিক সূচনা করে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, ম্যালেরিয়া একটি জীবাণুবাহিত রোগ৷ অতীতের অভিজ্ঞতা অনুযায়ী সাধারণত প্রতিবছর মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত এ সময়ে রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ বেশি থাকে৷ এই সময়কার যে আবহাওয়া তা ম্যালেরিয়া জীবাণু ছড়ানোর ক্ষেত্রে একটি উৎকৃষ্ট সময়৷ এই সময়ে সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে৷ পাশাপাশি এই রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তোলার উপরও সমান গুরুত্ব দিতে হবে৷ এই সময়ে যাতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব না বাড়ে এজন্য স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ সংশ্লিষ্টদের বিশেষ ভূমিকা নিতে হবে৷
সেমিনারে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাভেল হেমন্ত কুমার, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা কে এল ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির সদস্য সচিব ডা এস কে চাকমা, এন ভি বি ডি সি পি এর এস পি ও ডা কাজল দেবগুপ্ত প্রমুখ এই রোগ প্রতিরোধের উপর আলোচনা করেন৷ ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্য দপ্তরের জনসংযোগ আধিকারিক পারিজাত দত্ত৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top