News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, গুরুতর জখম তের জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, গুরুতর জখম তের জন

চরিলাম পুরানবাড়ীতে মারুতী ভ্যান ও বুলেরো গাড়ীর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷
চরিলাম পুরানবাড়ীতে মারুতী ভ্যান ও বুলেরো গাড়ীর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, তেলিয়ামুড়া, ২৫ এপ্রিল৷৷ আজ উদয়পুর মহকুমায় একটি যাত্রীবাহী কমান্ডার জীপ গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় সকালবেলায়৷ ঘটনাটি ঘটে সকাল সাতটা দশ মিনিট নাগাদ গর্জি ফাঁড়ি এলাকায় তৈনানী থেকে গর্জি আসা সড়কপথে৷ পনের জনের অধিক যাত্রী নিয়ে আসছিল গর্জি বাজারের উদ্দেশ্যে৷ গর্জি আসার আগেই একটি ম্যাজিক গাড়িকে পাশ দিতে গিয়ে কমান্ডার জীপ গাড়িটি উল্টে গিয়ে পাশের খালে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়৷ এতে যাত্রী ১২ জনের অধিক আহত হন৷ খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ এবং গর্জি ফাঁড়ি থানাকে৷ যদিও স্থানীয় এলাকার জনসাধারণ ছুটে গিয়ে একটি গাড়ি ব্যবস্থা করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত রোগীদের৷ বাকি আহত অল্পবিস্তর রোগীদের অগ্ণিনির্বাপক দপ্তরের একটি ছোট গাড়ি ঘটনাস্থল থেকে নিয়ে আসে জেলা হাসপাতালে৷ আহতরা প্রত্যেকে উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এর মধ্যে দুই জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শচিরানী রিয়াং (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়৷
জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত দুই৷ এর মধ্যে এক সুকল পড়ুয়া ছাত্রও রয়েছে৷ তার অবস্থা সংকটজনক অবস্থায় আছে আগরতলা জিবি হাসপাতালে৷ জিবি সূত্রে খবর সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে তাকে বর্হিরাজ্যে উন্নত চিকিৎসার পরামর্শ দেয় আর একজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর লোকনাথ মন্দিরের সামনে আসাম-আগরতলা জাতীয় সড়কে৷ জানা যায়, নেতাজীনগর এলাকার এক গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার সময় রাস্তা পারপার করতে গেলে টিআর০২-এ-১০১৮ নম্বরের বন দপ্তরের একটি জিপসি গাড়ি তেলিয়ামুড়া শান্তিনগর গ্রামের উত্তমপালের পুত্র তাপস পাল(১৭) কে সজোরে ধাক্কা মারে জাতীয় সড়কে৷ সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়ে রাস্তায়৷
এলাকাবাসী তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে সংকটজনক অবস্থায় তাকে জিবিতে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা৷ বর্তমানে জিবিতে মৃত্যুর পাঞ্জা লড়ছে সে সুকল ছাত্রটি৷ জানা যায়, বনদপ্তর থেকে তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করা হয়েছে৷ ঘটনা আজ সকালে সাতটা পনের মিনিট নাগাদ৷ অপরদিকে দুপুর ১২টা নাগাদ করইলং এলাকায় মারুতি ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয় অটো চালক৷
জানা যায় আগরতলা থেকে টিআর০৫-০২১৫ নম্বরের মারুতি গাড়ি চুড়াইবাড়ি যাওয়ার পথে তেলিয়ামুড়া এলাকায় টিআর০১ই-২৫০৫ নম্বরের মোহরছড়া গামী অটোর সাথে সংঘর্ষ হয় তাতে অটো চালক কমল দাস আহত হয়৷ পুলিশ দুটি ঘটনার ক্ষেত্রেই গাড়ি গুলিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়৷
এদিকে, চরিলাম পুরানবাড়ীতে মারুতী ভ্যান ও বুলেরো গাড়ীর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ দুটি গাড়ি বিপরীত দিক থেকে যাতায়াত করছিল৷ দূর্ঘটনাটি ঘটে সোমবার বিকালে৷ তাতে ভ্যানের চালক বিক্রম রায় গুরুতর আহত হন৷ অন্যদিকে বুলেরো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ যানা গিয়েছে মাত্রারিক্তি গতিবেগে গাড়ীগুলি ছুটছিল৷ তাতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top