News Flash

  • Home
  • Uncategorized
  • ইপিএফও জমা টাকার ওপর ৮.৭ শতাংশ সুদ মঞ্জুর করেছে কেন্দ্র
Image

ইপিএফও জমা টাকার ওপর ৮.৭ শতাংশ সুদ মঞ্জুর করেছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : ভবিষ্যনিধি  প্রকল্পে জমা টাকার ওপর নির্ধারিত সুদের হার আরও কমালো কেন্দ্রীয় সরকার| সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টির (সি বি টি) দাবি মেনে অন্তর্বর্তী সময়ের জন্য সুদের হার ৮.৮ শতাংশ ঘোষণা করা হয়েছিল| সোমবার লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানান, ২০১৫-১৬র জন্য ভবিষ্যনিধি প্রকল্পে (ই পি এফ ও) জমা টাকার ওপর ৮.৭ শতাংশ সুদ মঞ্জুর করেছে কেন্দ্র| এই প্রথম সি বি টির সুপারিশ মানল না কেন্দ্রীয় সরকার| এই মূহুর্তে ই পি এফ ওতে চার কোটি গ্রাহক রয়েছেন| ২০১১১২ সালে এই প্রকল্পে সুদের হার ছিল ৮.২৫ শতাংশ| ২০১২১৩ সালে সুদের হার বাড়িয়ে ৮.৫ শতাংশ করা হয়| ২০১৩১৪ এবং ২০১৪১৫ সালে সুদের হার আরও বাড়িয়ে ৮.৭৫ শতাংশ করা হয়েছিল| গত সেপ্টেম্বরে একটি সমীক্ষায় বলা হয়েছিল ই পি এফ ওর তহবিলের এখন যা অবস্থা তা দিয়ে ৮.৯৫ শতাংশ সুদ দেওয়াই যায়| প্রায় ১০০ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে ই পি এফ ওর| তবে এখন সরকারের নীতি হল বাজার দরের সঙ্গে সাযুজ্য রেখেই সব তহবিলে রাখা সুদের হার ঠিক করা| তবে এখনও ভবিষ্যনিধি প্রকল্পে সুদের হার অন্যান্য মেয়াদি জমা প্রকল্পগুলোর থেকে বেশি| ১ এপ্রিল বিভিন্ন মেয়াদি জমা প্রকল্পের সুদের হার ০.৪ শতাংশ থেকে ১.৩ শতাংশ কমানো হয়েছে| পি পি এফের সুদের হার ৮.৭ থেকে কমে ৮.১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৯.২ শতাংশ থেকে কমিয়ে ৮.৬ শতাংশ, বরিষ্ট সঞ্চয় যোজনায় ৯.৩ শতাংশ থেকে কমিয়ে ৮.৬ শতাংশ করা হয়েছে| কিষাণ বিকাশ পত্রের সুদের হার ৮.৫ শতাংশ থেকে ৮.১ শতাংশ করা হয়েছে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top