News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব দিল্লির পিতমপুরা অঞ্চলে বিধ্বংসী অগ্নীকাণ্ড, পরিস্থিতি সামলাল দমকলের ১৩টি ইঞ্জিন
Image

পূর্ব দিল্লির পিতমপুরা অঞ্চলে বিধ্বংসী অগ্নীকাণ্ড, পরিস্থিতি সামলাল দমকলের ১৩টি ইঞ্জিন

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স):বিধ্বংসী অগ্নীকাণ্ডে আতঙ্ক ছড়াল পূর্ব দিল্লির পিতমপুরা অঞ্চলে। রবিবার ভোরের দিকে আগুন লাগে পার্ল বিজনেস পার্ক নামের একটি বিল্ডিং-এ। দমকল সূত্রে খবর, ভোর ৪টে ২৫ নাগাদ তাঁদের খবর দেওয়া হয়৷ খবর পেয়ে দূত দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামালদেয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে দমকল। তবে, ঘটনাস্থল দিল্লির নেতাজী সুভাষ নগর মেট্রো ষ্টেশনের খুব কাছে হওয়ায়, সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের প্রাথমিক অনুমান, এই ১৫ তলার বিল্ডিংএর উপরের দিকের জেনারেটর ঘর  থেকেই আগুন লেগে থাকতে পারে। মূলত, ওই স্থান থেকেই সেখান থেকে ধোঁয়া বেরতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রসঙ্গত, অঞ্চলটি অফিস পাড়া হওয়ায় রবিবার সেখানে ছুটি ছিল। ফলে,  কোনও হতাহত ঘটেনি। তবে,  কিছু বিপিও এবং কিছু কলসেন্টার খোলা ছিল। কিন্তু, তাঁদের নিরাপদ স্থানেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top