নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স):বিধ্বংসী অগ্নীকাণ্ডে আতঙ্ক ছড়াল পূর্ব দিল্লির পিতমপুরা অঞ্চলে। রবিবার ভোরের দিকে আগুন লাগে পার্ল বিজনেস পার্ক নামের একটি বিল্ডিং-এ। দমকল সূত্রে খবর, ভোর ৪টে ২৫ নাগাদ তাঁদের খবর দেওয়া হয়৷ খবর পেয়ে দূত দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামালদেয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে দমকল। তবে, ঘটনাস্থল দিল্লির নেতাজী সুভাষ নগর মেট্রো ষ্টেশনের খুব কাছে হওয়ায়, সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের প্রাথমিক অনুমান, এই ১৫ তলার বিল্ডিংএর উপরের দিকের জেনারেটর ঘর থেকেই আগুন লেগে থাকতে পারে। মূলত, ওই স্থান থেকেই সেখান থেকে ধোঁয়া বেরতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রসঙ্গত, অঞ্চলটি অফিস পাড়া হওয়ায় রবিবার সেখানে ছুটি ছিল। ফলে, কোনও হতাহত ঘটেনি। তবে, কিছু বিপিও এবং কিছু কলসেন্টার খোলা ছিল। কিন্তু, তাঁদের নিরাপদ স্থানেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পূর্ব দিল্লির পিতমপুরা অঞ্চলে বিধ্বংসী অগ্নীকাণ্ড, পরিস্থিতি সামলাল দমকলের ১৩টি ইঞ্জিন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















