News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ হারিয়ে আঠারমুড়া পাহাড়ে ধাক্কা, গুরুতর জখম ট্রাক চালক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে আঠারমুড়া পাহাড়ে ধাক্কা, গুরুতর জখম ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল৷৷ আবারও দূরপাল্লার লরি আসাম-আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে৷ পুলিশের সংকেত অমান্য করে দ্রুত বেগে পালিয়ে আসার চেষ্টা করলেই নিয়ন্ত্রণ হারিয়ে আঠারমুড়া  পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় চালক৷ অল্পবিস্তর আহত হয় গাড়িতে থাকা রিলায়েন্স কোম্পানির এক কর্মী৷ জানা যায়, ACCIDENTগত শুক্রবার রাত্র ১০ টা নাগাদ আমবাসা থেকে আগরতলা যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭মাইলস এলাকার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷  সঙ্গে সঙ্গে এলাকাবাসী গাড়িতে থাকা চালককে গাড়ি থেকে উদ্ধার করে৷  পুলিশ সঙ্গে সঙ্গে চালক নান্টু চক্রবর্তী পিতা হরেন্দ্র চক্রবর্তী, আগরতলা বনকুমারীকে তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানেই চলছে তার চিকিৎসা৷  গাড়ির নম্বর হল এইচআর-৫৫,কিউ-৯৭০৭৷ পুলিশ জানায় গাড়িতে  ধোয়ার পারমিট ছিল না এবং রাস্তার চলার ও পারমিট ছিল না৷  সেজন্য রাতের বেলা পুলিশ গাড়িটিকে দাঁড় করাতে চাইলে নিজেও স্বীকার করে৷ জানা যায়, গাড়িটি রিয়ালেন্স কোম্পানির মেশিন বহন করছিল একই দিনে তেলিয়ামুড়া শহরের  অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুজন কলেজ ছাত্রী সহ অটো চালক৷ জানা যায়, তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল কলেজ থেকে অটো দিয়ে তেলিয়ামুড়ার দিকে আসার পথে বাইক ও অটোর মধ্যে সংঘর্ষ হয়৷ অটোর নম্বর হল টিআর০১-ই-৪৪১২৷ বাইক চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়৷ আহত দুজন ছাত্রী সহ অটো চালককে তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পথ চলতি জনগণ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top