News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব
Image

সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। জিএসটি, রেলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েশন ও অ্যাফরেস্টেশন বিল সহ ১৩টি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পেশ হওয়ার কথা।উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টিও সংসদে অনুমোদন করিয়ে নিতে চায় কেন্দ্র। অধিবেশন যাতে শান্তিপূর্ণভাবে চলে সে ব্যাপারে আলোচনা করতে লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন রবিবার সর্বদল বৈঠক ডেকেছেন। তবে গত কয়েকবারের মত এবারও অধিবেশন মসৃণভাবে চলবে না বলেই আশঙ্কা। কংগ্রেস সহ বিরোধী দলগুলি উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে তুলকালাম করবে বলে রাজনৈতিক মহল মনে করছে।
উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংসদ অচল করতে কংগ্রেস তৈরি। বাম, সংযুক্ত জনতা দল সহ অন্যান্য বিরোধী দলগুলিরও মদত রয়েছে তাদের সঙ্গে। অধিবেশনের প্রথম দিনেই প্রশ্নোত্তর পর্ব স্থগিত রেখে উত্তরাখণ্ড নিয়ে আলোচনার জন্য তারা ইতিমধ্যেই নোটিশ দিয়েছে।অধিবেশন শেষ হবে ১৩ মে।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top