News Flash

  • Home
  • Uncategorized
  • সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে হস্তক্ষেপ করবে না কেরল সরকার
Image

সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে হস্তক্ষেপ করবে না কেরল সরকার

তিরুঅনন্তপুরম, ২৪ এপ্রিল (হি.স): সবরীমালা মন্দিরের প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি তাদের নিজেদের পথ ধরেই চলবে, সরকার তাতে হস্তক্ষেপ করবে না। এমনটা জানিয়ে দিলেন মুথ্যমন্ত্রী উমেন চান্ডি। অর্থাৎ মহিলাদের এই মন্দিরে প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা খারিজ করতে কোনও ব্যবস্থা নেবে না রাজ্য সরকার।চান্ডি বলেছেন, ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতিতে হস্তক্ষেপ করতে চায় না তাঁর সরকার। যাঁরা বিষয়টি বরাবর দেখে আসছেন, এখনও এটি তাঁদের ওপরেই ছেড়ে দেওয়া উচিত। কয়েকটি হিন্দু সংগঠন এমনকী আরএসএস-ও মহিলাদের সবরীমালায় প্রবেশাধিকার দেওয়া উচিত বলে মনে করলেও তাঁরা কোনও বিতর্কে ঢুকতে চান না বলে চান্ডি গা বাঁচিয়েছেন।সবরীমালার লর্ড আয়াপ্পার মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দাবি করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।সামনে কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার আগে উমেন চান্ডির এই সিদ্ধান্ত অর্থপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top