News Flash

  • Home
  • Uncategorized
  • বরাদ্দ মিলেছে, দুই বছরের মধ্যে পুরনো কেন্দ্রীয় কারাগারে ইংরেজী মাধ্যম কলেজ
Image

বরাদ্দ মিলেছে, দুই বছরের মধ্যে পুরনো কেন্দ্রীয় কারাগারে ইংরেজী মাধ্যম কলেজ

SFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ পরিত্যাক্ত কেন্দ্রীয় সংশোধনাগারকে কেন্দ্র করে ইংরেজী মাধ্যম কলেজ স্থাপনের দাবিতে সোচ্চার হয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ৷ এই দাবিকে সামনে রেখে উভয় ছাত্র সংগঠনের তরফে শনিবার আগরতলায় মিছিল ও সভা সংগঠিত করা হয়৷ মিছিল শেষে আগরতলা টাউন হল সংলগ্ণ এলাকায় ছাত্র জমায়েত হয়৷ সেখানে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর হাতে দাবী সনদ তুলে দেওয়া হয়৷ ছাত্র সংগঠনের দাবি সনদ গ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, পুরনো কেন্দ্রীয় সংশোধনাগারকে কেন্দ্র করে একটি ইংরেজী মাধ্যম কলেজ আগামী দুই বছরের মধ্যেই গড়ে তোলা হবে৷ রাজ্য সরকার এজন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছে৷ শীঘ্রই কাজ শুরু হবে৷
এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, গোটা রাজ্যেই ইংরেজী মাধ্যম সুকল এবং কলেজ গড়ে তোলার বিষয়ে আন্তরিক রাজ্য সরকার৷ ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারা রাজ্যে আরও বেশ কয়েকটি ইংরেজী মাধ্যম সুকল খোলা হবে৷ বাংলা মার্তৃভাষা হলেও বর্তমান সময়ে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে ইংরেজী ভাষার কদর মারাত্মক ভাবে বেড়েছে৷ ফলে সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে ইংরেজী মাধ্যম সুকল এবং কলেজের চাহিদাও সমান ভাবে বেড়েছে৷ এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই রাজ্য সরকার গোটা রাজ্যে প্রাথমিক ভাবে ইংরেজী মাধ্যম সুকল খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জেলাতে ইংরেজী মাধ্যম সুকল খোলারও পরিকল্পনা রয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top