News Flash

  • Home
  • Uncategorized
  • অতিরিক্ত টাকা আদায় করছে বীমা সংস্থা, ক্ষুব্ধ যান চালকরা
Image

অতিরিক্ত টাকা আদায় করছে বীমা সংস্থা, ক্ষুব্ধ যান চালকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজারে ন্যাশনাল ইনসুরেন্স কোম্পানী নামে একটি সংস্থা যানবাহনের বীমা করার ক্ষেত্রে নির্দ্ধারিত টাকার চেয়ে অধিক টাকা আদায় করে মানুষের পকেট কাটছে৷ এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যান বাহনের মালিক ও চালকরা৷ বীমা কোম্পানীটির শান্তিরবাজার অফিসে কর্মরত অফিসার শান্তিভূষণ দাস ও অপর এক কর্মী জয়ন্ত রায় এই কুকর্মের সাথে জড়িত বলে অভিযোগ৷ কারো কারো কাছ থেকে বীমার মেয়াদ সম্পন্ন হয়ে যাওয়ার অজুহাতে অতিরিক্ত তিনশ টাকা করে আদায় করে নেওয়া হচ্ছে৷ এই ব্যাপারে তাদেরকে কোন রশিদও দেওয়া হচ্ছে না৷ এই বিষয়ে জানতে চাওয়া হলে ঐ বীমা কোম্পানীর এক কর্মী জানান, কোম্পানীর নির্দেশ মতোই নাকি তারা অতিরিক্ত টাকা আদায় করে চলেছে৷ অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় শান্তিরবাজারের মোটর শ্রমিকদের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অহেতুক অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে৷ অতিরিক্ত টাকা আদায়ের ক্ষেত্রে কোন রসিদ না দেওয়ার কারণেই দুর্নীতি প্রমাণিত হচ্ছে বলে তাদরে অভিযোগ৷ বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে৷ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷ এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে যে কোন সময় ক্ষোভের বহিঃপ্রকাশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top