News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে ভূমিস্খলন, জীবন্ত সমাধিস্থ ১৭
Image

অরুণাচল প্রদেশে ভূমিস্খলন, জীবন্ত সমাধিস্থ ১৭

arunachal mapতাওয়াং, ২২ এপ্রিল ৷৷ বিধবংসী ভূমিস্খলনে অরুণাচল প্রদেশের তাওয়াঙে মাটি চাপা পএড় ১৭ জন নির্মাণ শ্রমিকের জীবন্ত সমাধি ঘটেছে৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ নিহতদের মধ্যে ১৩ জন অসমের বাসিন্দা বলে জানা গেছে৷ এসএসবি ও রাজ্য পুলিশের অক্লান্ত কসরতে এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মাটির নীচ থেকে সমাধিস্থ যুবকদের উদ্ধারকার্য্য এখনও চলছে৷ নিহতদের মধ্যে একজনকে অসমের ঢেকিয়াজুলি অঞ্চলের আলিচিঙা জয়পুরের ফারুখ আহমেদ বলে শনাক্ত করা হয়েছে৷ জানা গেছে, তাওয়াঙের পাহাড়ে একটি হোটেল বাড়ি নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন বহু শ্রমিক৷ গত প্রায় সপ্তাহখানেক ধরে মুষলধারে ধারা বৃষ্টিতে রাজ্যের জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে৷ ওই বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ক্রমশ নরম হতে থাকে৷ ওখানেই একটি অস্থায়ী শ্রমিক শিবিরে রাত কাটাতেন নিহতরা৷ গতকাল ভোররাত প্রায় তিনটে নাগাদ শ্রমিক শিবিরটি ধসে পড়ে৷ এতেই ১৭ জনের জীবন্ত সমাধি হয়৷ জানা গেছে, নিহতদের অধিকাংশেরই বাড়ি অসমের ঢেকিয়াজুলি, বালিপাড়া ও বরপেটা অঞ্চলে৷ উল্লেখ্য, নির্মীয়মাণ হোটেল বাড়িটি স্থানীয় বিধায়ক প্রেমা খান্ডুর মালিকানাধীন৷ ভূমিস্খলনের ফলে আটকে পড়েছেন অসংখ্য পর্যটক৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top