তাওয়াং, ২২ এপ্রিল ৷৷ বিধবংসী ভূমিস্খলনে অরুণাচল প্রদেশের তাওয়াঙে মাটি চাপা পএড় ১৭ জন নির্মাণ শ্রমিকের জীবন্ত সমাধি ঘটেছে৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ নিহতদের মধ্যে ১৩ জন অসমের বাসিন্দা বলে জানা গেছে৷ এসএসবি ও রাজ্য পুলিশের অক্লান্ত কসরতে এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মাটির নীচ থেকে সমাধিস্থ যুবকদের উদ্ধারকার্য্য এখনও চলছে৷ নিহতদের মধ্যে একজনকে অসমের ঢেকিয়াজুলি অঞ্চলের আলিচিঙা জয়পুরের ফারুখ আহমেদ বলে শনাক্ত করা হয়েছে৷ জানা গেছে, তাওয়াঙের পাহাড়ে একটি হোটেল বাড়ি নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন বহু শ্রমিক৷ গত প্রায় সপ্তাহখানেক ধরে মুষলধারে ধারা বৃষ্টিতে রাজ্যের জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে৷ ওই বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ক্রমশ নরম হতে থাকে৷ ওখানেই একটি অস্থায়ী শ্রমিক শিবিরে রাত কাটাতেন নিহতরা৷ গতকাল ভোররাত প্রায় তিনটে নাগাদ শ্রমিক শিবিরটি ধসে পড়ে৷ এতেই ১৭ জনের জীবন্ত সমাধি হয়৷ জানা গেছে, নিহতদের অধিকাংশেরই বাড়ি অসমের ঢেকিয়াজুলি, বালিপাড়া ও বরপেটা অঞ্চলে৷ উল্লেখ্য, নির্মীয়মাণ হোটেল বাড়িটি স্থানীয় বিধায়ক প্রেমা খান্ডুর মালিকানাধীন৷ ভূমিস্খলনের ফলে আটকে পড়েছেন অসংখ্য পর্যটক৷
অরুণাচল প্রদেশে ভূমিস্খলন, জীবন্ত সমাধিস্থ ১৭
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















