News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও সিভিল সার্ভিস দিবস পালিত, সুশাসনের লক্ষ্যে দায়বদ্ধতায় গুরুত্ব
Image

রাজ্যেও সিভিল সার্ভিস দিবস পালিত, সুশাসনের লক্ষ্যে দায়বদ্ধতায় গুরুত্ব

CSDনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ সুশাসন আনতে গেলে দায়বদ্ধতার পাশাপাশি দক্ষতার দিকে গুরুত্ব দিতে হবে৷ পাশাপাশি সময়ের কাজ ফেলে রাখা কোনভাবেই চলবে না৷ বৃহস্পতিবার সিভিল সার্ভিসের অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন বক্তাদের বক্তব্যে দক্ষতা বিকাশের পাশাপাশি সময়ানুবর্তিতা মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে৷ শুধু তাই নয়, গতানুগতিকতার বাইরে গিয়ে আলাদা কিছু করে দেখানোরও আওয়াজ উঠেছে৷ বৃহস্পতিবার রাজ্যে সারা দেশের সাথে সিভিল সার্ভিস দিবসটি পালিত হয়েছে৷ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রজ্ঞা ভবনে৷ সেখানে টিসিএস, টিপিএস এবং আইপিএস ও আইএএস অফিসাররা উপস্থিত ছিলেন৷ বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন মুখ্যসচিব যশপাল সিং, রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, পিসিসিএফ সনাতন তালুকদার এবং সিপার্ডের অধিকর্তা বি কে সাহু৷
এদিন, সিভিল সার্ভিস দিবসে মহাত্ম্য বিশ্লেষণ করতে গিয়ে বক্তারা একদিকে যেমন গতানুগতিকতার বাইরে গিয়ে আলাদা কিছু করে দেখানোর জন্য আওয়াজ উঠেছে৷ তেমনি অধিকাংশ বক্তারাই দক্ষতা এবং দায়বদ্ধতা বজায় রেখে সময়ের কাজ সময়ে করতে হবে বলেও বার্তা দিয়েছেন৷ এদিন, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা, মানুষের প্রতি দায়বদ্ধ থেকে আত্মত্যাগ করার মতো কাজে যুক্ত থাকাটা একটা গর্বের বিষয়৷ এই বিষয়টা আমাদের সবার মধ্যেই উপলদ্ধির মধ্যে থাকতে হবে৷ তিনি বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সার্বিক বিকাশ হচ্ছেনা৷ আত্ম কেন্দ্রিক চিন্তা ভাবনার জন্যই দেশের অসম বিকাশ হচ্ছে৷ এর থেকে বেরিয়ে আসতে না পারলে দেশ ও সমাজের অগ্রগতি সম্ভব নয়৷ তিনি বলেন, এখানে সিভিলি সার্ভিসের সাথে যুক্তদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ প্রশাসনিক যে পরিকাঠামো রয়েছে তাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য এবং জনগণের আশা আকাঙ্খাকে বাস্তবায়িত করতে তাদের ভূমিকা নিতে হবে৷ প্রশাসনকে জনমুখী করতে হবে আরও বেশী করে৷ তিনি বনে, আমাদের রাজ্যের উন্নয়ন -অগ্রগতি ও রাজ্যকে প্রগতির পথে নিয়ে যেতে তাদের যে একটা ভূমিকা রয়েছে এতে কোন সন্দেহ নেই, আমরা আরও এগিয়ে যেতে চাই৷ তাই এমন দিনে সিভিল সার্ভিসের সাথে যুক্তদের আত্ম পর্যলোচনা করে নিজেদের আরও বেশী করে আত্মনিয়োগ করতে হবে উন্নয়ন কর্মসূচী রূপায়নে৷ তিনি বলেন, আপনাদের সাথে নিয়েই রাজ্যে শান্তি সম্প্রীতি দৃঢ় করা সম্ভব হয়েছে৷ রাজ্যসরকারের সৃষ্টি ভঙ্গি হচ্ছে নির্দ্ধারিত সময়ের মধ্যেই ঘোষিত কর্মসূচীর কাজ শেষ করতে হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top