নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ বোধজংনগরে একটি ট্রাক থেকে পুলিশ ১৩৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ বোধজংনগর থানার ওসি জানিয়েছেন, একটি ট্রাকে করে ফেন্সিডিল আসছে বলে খবর আসে থানায়৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়৷ উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসডিপিও সহ বোধজংনগর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে বৃদ্ধিনগরে ওত পেতে থাকেন৷ একটি সিমেন্টের ফ্যাক্টরির পার্শ্ববর্তী স্থানে দশ চাকার একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ৷ এএস-০১-এফসি-৬৪৮৪ নম্বরের দশ চাকা বিশিষ্ট ট্রাকটি আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে ৫৮৬টি দুধের বস্তা উদ্ধার হয়৷ ঐ বস্তাগুলির নিচেই চাপা ছিল ফেন্সিডিলের বাক্স৷ ঐ বাক্সগুলি উদ্ধার করে তার থেকে ১৩৩০ টি ফেন্সিডিলের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ৷ বোধজংনগর থানার ওসি জানিয়েছেন, ট্রাকের চালক, সহ চালক কিংবা মালিক কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি৷ পুলিশ উদ্ধার করা ফেন্সিডিলগুলি থানা চত্বরে নষ্ট করে দেয়৷ ফেন্সিডিল উদ্ধার অভিযানে বিএসএফ জওয়ানরাও অংশ নিয়েছিলেন৷
বোধজংনগরে ট্রাক আটকে বিস্তর ফেন্সিডিল উদ্ধার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















