News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরে ট্রাক আটকে বিস্তর ফেন্সিডিল উদ্ধার
Image

বোধজংনগরে ট্রাক আটকে বিস্তর ফেন্সিডিল উদ্ধার

phensedylনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ বোধজংনগরে একটি ট্রাক থেকে পুলিশ ১৩৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ বোধজংনগর থানার ওসি জানিয়েছেন, একটি ট্রাকে করে ফেন্সিডিল আসছে বলে খবর আসে থানায়৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়৷ উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসডিপিও সহ বোধজংনগর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে বৃদ্ধিনগরে ওত পেতে থাকেন৷ একটি সিমেন্টের ফ্যাক্টরির পার্শ্ববর্তী স্থানে দশ চাকার একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ৷ এএস-০১-এফসি-৬৪৮৪ নম্বরের দশ চাকা বিশিষ্ট ট্রাকটি আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে ৫৮৬টি দুধের বস্তা উদ্ধার হয়৷ ঐ বস্তাগুলির নিচেই চাপা ছিল ফেন্সিডিলের বাক্স৷ ঐ বাক্সগুলি উদ্ধার করে তার থেকে ১৩৩০ টি ফেন্সিডিলের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ৷ বোধজংনগর থানার ওসি জানিয়েছেন, ট্রাকের চালক, সহ চালক কিংবা মালিক কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি৷ পুলিশ উদ্ধার করা ফেন্সিডিলগুলি থানা চত্বরে নষ্ট করে দেয়৷ ফেন্সিডিল উদ্ধার অভিযানে বিএসএফ জওয়ানরাও অংশ নিয়েছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top