News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের অডিটে আস্থা নেই উচ্চ আদালতের, রেগা প্রকল্পের অডিটের জন্য দুই তিনটি সংস্থার নাম সুপারিশ করতে সিএজি’কে নির্দেশ
Image

রাজ্যের অডিটে আস্থা নেই উচ্চ আদালতের, রেগা প্রকল্পের অডিটের জন্য দুই তিনটি সংস্থার নাম সুপারিশ করতে সিএজি’কে নির্দেশ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ রাজ্যের অডিট রিপোর্টে আস্থা নেই উচ্চ আদালতের৷ তাই রেগা প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা খোঁজে বের করার জন্য সিএজি’কে (কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে অনুরোধ জানানো হবে দুই-তিনটি সংস্থার নাম সুপারিশ করার জন্য যাদের দিয়ে পুনরায় অডিট করা সম্ভব হয়৷ ঐ সংস্থা দিয়ে রাজ্যের রেগা প্রকল্পের শুরু থেকে সমস্ত কাজকর্মের অডিট করে সেই রিপোর্টের ভিত্তিতেই এই প্রকল্পে দুর্নীতি নিয়ে সিবিআই আবেদন করে যে জনস্বার্থ মামলা হয়েছে তার রায় ঘোষণা করা হবে৷ মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলায় শুনানিতে মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন৷
প্রসঙ্গত উল্লেখ্য, রেগা প্রকল্পে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আবেদন করে উচ্চ আদালতে দুটি জনস্বার্থ মামলা হয়েছে৷ মঙ্গলবার এই মামলার শুনানি শেষে আবেদনকারীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, উচচ আদালত রেগা প্রকল্পে রাজ্যের অডিট রিপোর্টে কোন আস্থা নেই বলে মন্তব্য করেছে৷ কেন্দ্রীয় অডিট দপ্তরকে তথা সিএজিকে উচ্চ আদালত রেগা প্রকল্পে রাজ্যে অডিট করার জন্য অনুরোধ জানিয়েছিল৷ কিন্তু সিএজি তাদের অক্ষমতা তুলে ধরে রেগা প্রকল্পে রাজ্যে অডিট করা সম্ভব নয় বলে উচচ আদালতকে জানিয়েছে৷ ফলে, এদিন শুনানিতে মুখ্যবিচারপতি উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সিএজিকে দুই/তিনটি সংস্থার নাম সুপারিশ করার জন্য যাদের দিয়ে রাজ্যে রেগা প্রকল্পের পুনরায় অডিট করানো সম্ভব হয়৷ এই রিপোর্টের ভিত্তিতেই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করা হবে৷ আগামী ২৭ জুন পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷
এদিন, বরিষ্ঠ আইনজীবী শ্রীদত্ত চৌধুরী জানিয়েছেন, আদালত চাইছে রেগা প্রকল্পে রাজ্যে আদৌ দুর্নীতি হয়েছে কিনা৷ সম্পূর্ণ নিশ্চিত হয়েই আদালত রায় ঘোষণা করবে৷ এদিন তিনি বলেন, প্রথমে বিশালগড় এবং পরবর্তী সময়ে রূপাইছড়ি সহ বেশ কয়েকটি ব্লকের দুর্নীতির তথ্য আদালতে পেশ করা হয়েছে৷ বিশালগড়ের ক্ষেত্রে মামলা হলেও রূপাইছড়ি এবং অন্যান্য ব্লকের ক্ষেত্রে কোন মামলা হয়নি৷ এদিন, শ্রীদত্ত চৌধুরী বলেন, রাজ্য গ্রামোন্নয়ন দপ্তর হলফনামা দিয়ে আদালতে স্বীকার করেছে বিভিন্ন ব্লকে দুর্নীতি হয়েছে৷ এমনকি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকও রাজ্যে রেগা প্রকল্পে অনিয়ম নিয়ে উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে৷ কিন্তু সিএজি রাজ্যে রেগা প্রকল্পে অডিট করা নিয়ে তাদের অক্ষমতা প্রকাশ করায় অন্য কোন সংস্থাকে দিয়ে অডিটের মাধ্যমে অনিয়ম এবং দুর্নীতির বিষয়টি নিশ্চিত হতে চাইছে উচ্চ আদালত৷ শ্রীদত্ত চৌধুরী বলেন, উচ্চ আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে৷ শীঘ্রই এই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top