News Flash

  • Home
  • Uncategorized
  • গড়িয়া উৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে ঃ গ্রামোন্নয়ন মন্ত্রী
Image

গড়িয়া উৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে ঃ গ্রামোন্নয়ন মন্ত্রী

Gariaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ আগরতলায় গড়িয়া সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়৷ গড়িয়া সাংসৃকতিক উৎসব উদযাপন কমিটি রবীন্দ্র শতবাষির্কী ভবনে এই উৎসবের আয়োজন করে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া প্রদীপ প্রজ্জ্বলন করে ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ উৎসবের উদ্বোধন করে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া গড়িয়া উৎসব উফলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গড়িয়া উৎসবের একটা ঐতিহ্য রয়েছে৷ এর বিকাশে সকলকে আরও উদ্যোগী হতে তিনি আহ্বান জানান৷ তিনি বলেন, গড়িয়া উৎসব এখন আর শুধু উপজাতিদের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবের রূপ পেয়েছে৷ রাজ্যের মিশ্র সংসৃকতির ঐতিহ্য রক্ষায় জাতি উপজাতি উভয় অংশের মানুষকে আরো ভূমিকা নেবার জন্য তিনি গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, গড়িয়া সংসৃকতি উৎসবের মাধ্যমে রাজ্যের সম্প্রীতির মেলবন্ধন আরও দৃঢ়র হবে৷ অনুষ্ঠানে কর্মচারী নেতৃত্ব ননী দেববর্মাও আলোচনা করেন৷ স্বাগত ভাষণ দেন উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মহুয়া রায়৷ এই উপলক্ষে বিভিন্ন এলাকার শিল্পীগণ বর্ণাঢ্য সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ উৎসব উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া এর আবরণ উন্মোচন করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top