News Flash

  • Home
  • Uncategorized
  • সার্জ প্রাইসিং হল দিবালোকে ডাকাতি, টুইট কেজরিওয়ালের
Image

সার্জ প্রাইসিং হল দিবালোকে ডাকাতি, টুইট কেজরিওয়ালের

Arvind Kejriwalনয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): ইচ্ছাকৃতভাবে ট্যাক্সির ভাড়াবৃদ্ধি আসলে ওপেন ব্ল্যাকমেইল করা| দিল্লি সরকার এটা মেনে নেবে না| ৱুধবার টুইট করে এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| সম্প্রতি দিল্লিতে, অ্যাপস নির্ভর ট্যাক্সি চালকেরা ব্ল্যাকমেল করা শুরু করেছে বলে অভিযোগ ওঠে| তারা প্রকাশ্যেই দাবি করছে, যদি তাদের লুঠ করতে না দেওয়া হয়, তাহলে তারা রাস্তায় ট্যাক্সি নামাবে না| একাধিক টুইটবার্তায় কেজরিওয়াল লিখেছেন, ‘এভাবে অতিরিক্ত ভাড়া চাওয়া, লাইসেন্স ছাড়া চালকদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেওয়া তাঁর সরকার কখনওই মেনে নেবে না|’
কিছুদিন আগেই ১৮ টি ওলা ও উবের ট্যাক্সিকে বাজেয়াপ্ত করে কেজরিওয়াল সরকার| কারণ তারা বেধে দেওয়া ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করছিল| সার্জ প্রাইসিং বা অতিরিক্ত ভাড়াবৃদ্ধির মাধ্যমে এই অ্যাপস নির্ভর ট্যাক্সি সংস্থাগুলি তাদের চালকদের বেশি ইনসেন্টিভ পাইয়ে দেওয়ার লোভে দেখায়| যার ফলে সারাদিন ট্যাক্সি চালায় চালকেরা| এরফলে বহু সমস্যার মধ্যেও পরিষেবা পান গ্রাহকেরা| কিন্তু সেই সুযোগ নিয়েই যা ইচ্ছে তাই করছে অ্যাপস নির্ভর ট্যাক্সি সংস্থাগুলি| তাই এবার অ্যাপস নির্ভর ট্যাক্সি সংস্থাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন কেজরিওয়াল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top