News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্ছেদ নোটিশ ঘিরে উত্তেজনা টেপানিয়ায়
Image

উচ্ছেদ নোটিশ ঘিরে উত্তেজনা টেপানিয়ায়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ এপ্রিল৷৷ মহকুমা প্রশাসনের উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছে উদয়পুর টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে চত্বরে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে আগামীদিনে বড়সড় আন্দোলন গড়ে তুলার হুমকি দিলেন উচ্ছেদ হওয়া দোকান মালিকরা৷ প্রসঙ্গত বহুদিন যাবৎ গোমতী জেলা হাসপাতালে চত্বরে ২৬ জন অস্থায়ী দোকান নিয়ে বেশ রমরমিয়ে ব্যবসা চালিয়ে আসছিলো৷ রবিবার মহকুমা প্রশাসনের তরফে সকলকে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয় রবিবারের মধ্যে যদি এরা দোকান ভেঙেঁ অন্যত্র সড়িয়ে নিয়ে না যায় তাহলে আগামীকালের মধ্যে প্রশাসনিকভাবে সমস্ত দোকান ভেঙেঁ ফেলা হবে৷ আর এই নোটিশ হাতে পেয়েই বেজায় চটেছেন এবং  ক্ষুব্ধ হয়ে পড়েছেন দোকানদাররা৷ এদের দাবী বিকল্প ব্যবস্থা না করে এবং এদের কয়েকিদেনর সময় না দিয়ে কেন? হঠাৎ করে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হলো? যদিও এর আগেও হাসপাতালে চত্বরে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে ব্যবসা করার অপরাধে মহকুমা প্রশানের তরফে ২ বার এই সমক দোকান গুলিকে উচ্ছেদ করা হয়েছিলো৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top