নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : এবার ১১৬ বছর বয়সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এসে খবরের শিরোনামে উঠে এলেন কর্নেল নিজামুদ্দিন নামে এক বৃদ্ধ| জানা গিয়েছে তিনিই হচ্ছেন নেতাজির ড্রাইভার কর্নেল নিজামুদ্দিন|
নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও করা যায়নি| অনেকে মনে করেন স্বাধীনতার পর গুমনামী বাবার ছদ্মবেশে উত্তরপ্রদেশে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু|
সম্প্রতি একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট খুলতে যান সইফুদ্দিন ওরফে নিজামুদ্দিন| ব্যাংক কর্তৃপক্ষকে তিনি যে সকল তথ্য জমা দিয়েছিলেন তা দেখে তাঁরা হতবাক| ভোটার কার্ড অনুযায়ী নিজামুদ্দিনের জন্ম ১৯০০ সালে অর্থাত্ তাঁর বয়স ১১৬ বছর| গত ফেব্রুয়ারিতে ১১৪ বছর বয়সে মারা যান জাপানের এক বৃদ্ধ| মনে করা হচ্ছে, তিনিই বিশ্বের প্রবীণতম নাগরিক| কিন্তু নিজামুদ্দিনের ভোটার কার্ড সব হিসেব উলটে দিল| নিজামুদ্দিনই বিশ্বের শুধু প্রবীণতম মানুষ নয়, তিনিই নেতাজির গাড়ির ড্রাইভার ছিলেন বলে দাবি| নিজামুদ্দিনের স্ত্রী আজৱুনিশাও বেঁচে রয়েছেন তাঁর বয়স ১০৭ বছর| ব্যাঙ্কে দুজনে জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন বলে জানা গিয়েছে|
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এসে খবরের শিরোনামে উঠে এলেন কর্নেল নিজামুদ্দিন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















