নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ সিধাই থানার চাচু বাজারের পরশুরাম পাড়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতের নাম রতন দেববর্মা৷ তাকে জিবি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷ অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা টি এস আর ক্যাম্পে আত্মসমর্পন করেছে৷
সিধাই থানা এলাকার চাচু বাজারের পরশুরাম পাড়ায় শুক্রবার রাতে রতন দেববর্মা নামে এক কাঠমিস্ত্রী ও প্রতিবেশী রবীন্দ্র দেববর্মা একসঙ্গে বাজারে যাচ্ছিলেন৷ এই সময় তাদের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়৷ এরই জেরে রবীন্দ্র দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে কাঠমিন্ত্রী রতন দেববর্মাকে আঘাত করে৷ তাতে রতন দেববর্মা গুরুতর ভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তের বিরুদ্ধে সিধাই থানার মামলা দায়ের করা হয়েছে৷ টি এস আর ক্যাম্প থেকে অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
প্রতিবেশীকে কুপিয়ে হত্যার চেষ্টা সিধাইয়ে
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















