News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীকে কুপিয়ে হত্যার চেষ্টা সিধাইয়ে
Image

প্রতিবেশীকে কুপিয়ে হত্যার চেষ্টা সিধাইয়ে

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ সিধাই থানার চাচু বাজারের পরশুরাম পাড়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতের নাম রতন দেববর্মা৷ তাকে জিবি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷ অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা টি এস আর ক্যাম্পে আত্মসমর্পন করেছে৷
সিধাই থানা এলাকার চাচু বাজারের পরশুরাম পাড়ায় শুক্রবার রাতে রতন দেববর্মা নামে এক কাঠমিস্ত্রী ও প্রতিবেশী রবীন্দ্র দেববর্মা একসঙ্গে বাজারে যাচ্ছিলেন৷ এই সময় তাদের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়৷ এরই জেরে রবীন্দ্র দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে কাঠমিন্ত্রী রতন দেববর্মাকে আঘাত করে৷ তাতে রতন দেববর্মা গুরুতর ভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তের বিরুদ্ধে সিধাই থানার মামলা দায়ের করা হয়েছে৷ টি এস আর ক্যাম্প থেকে অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top